সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যুক্তরাষ্ট্রের সমকামী নৈশক্লাবে গুলি, নিহত ৫ আহত ১৮

Reporter Name / ২৪৭৩ Time View
Update : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১০:২৬ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের স্প্রিংসে একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। শনিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় মাঝরাতে স্প্রিংসের ‘ক্লাব কিউ’ নামে একটি সমকামী নাইটক্লাবে এ ঘটনা ঘটে।খবর বাপসনিউজ। কলোরাডো স্প্রিংস পুলিশের কর্মকর্তা লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো বলেন, ‘গুলির ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ তাকে সন্দেহভাজন বলে মনে করছে। আটক ব্যক্তি আহত হওয়ায় তাকেও চিকিৎসা দেয়া হচ্ছে।’ গুলির ঘটনার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ কথা বলতে রাজি হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে ক্লাব কিউ জানিয়েছে, ‘আমাদের সম্প্রদায়ের ওপর এটি একটি অমানবিক হামলা।’ বিবৃতিতে ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ক্লাবটি। গুগলের তথ্য অনুযায়ী, কলোরাডোর ক্লাব কিউ প্রাপ্তবয়স্ক সমকামী পুরুষ ও নারীদের একটি নাইটক্লাব। এই ক্লাবে প্রায়ই কারাওকে, ডিজে ও মদ্যপানের আসর বসানো হয়। এর আগে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামীদের নৈশক্লাবে হামলা চালিয়ে ৪৯ জনকে হত্যা করা হয়েছিল। সাম্প্রতিক মার্কিন ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ছিল সেটি। অরল্যান্ডোতে হামলা চালানো বন্দুকধারী মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয় সে।হামলার পর ঘটনাস্থলের ছবিতে নিরাপত্তা বাহিনী এবং জরুরি পরিষেবার যানবাহনগুলোতে আলো জ্বলতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST