সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় ফিলিং স্টেশনে স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যশোর ৪টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ / ১৮৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ২:৩৫ পূর্বাহ্ণ

 যশোর ডিবি ও ঝিকরগাছা থানা পুলিশের যৌথ অভিযানে ৪টি (৮৮২.৩ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ দুই স্বর্ণ চোরাকারবারি আটক হয়েছে। বুধবার (২৯ মার্চ) বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা থানার কীর্তিপুর মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, আলামিন হোসেন (২৭), পিতা- শহীদুল ইসলাম, সাং-ঘিবা, থানা-বেনাপোল, জেলা-যশোর ও মহিবুল (৩৩), পিতা-আওয়াল মোল্লা, সাং-জয়পুর, থানা-লোহাগড়া, জেলা- নড়াইল। পুলিশ জানায়, স্বর্ণ পাচারের গোপন খবরে, যশোর-বেনাপোল মহাসড়কের উপর ঝিকরগাছা থানার কীর্তিপুর মোড় এলাকায় ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাশ, এএসআই নির্মল কুমার ঘোষগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম ও ঝিকরগাছা থানা পুলিশের টহল টিম অবস্থান নেয়। এসময় বেনাপোল গামী একটা মোটরসাইকেলের গতিরোধ করে মোটরসাইকেলের চালক মহিবুল ও যাত্রী আলামিনকে আটক করে। তাদের গতিবিধি সন্দেহজনক দেখে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে যে, আসামী মহিবুলের কোমড়ে বিশেষ কায়দায় স্বর্ণের বার রক্ষিত রয়েছে। ধৃত আসামীর শরীর থেকে ও আসামীর দেখানো মতে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য আশি লক্ষ টাকা এবং এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় ডিবির ওসি রুপম কুমার সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST