শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যশোর বেনাপোলে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি আটক

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ / ১৭৬০ Time View
Update : বুধবার, ১০ মে, ২০২৩, ৩:৫১ পূর্বাহ্ণ

 যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা। মঙ্গলবার (৯ মে) দুপুর পর্যন্ত পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার পুটখালীর গ্রামের পশ্চিম পাড়ার জামাল হোসেনের ছেলে রাতুল হাসান (২০) ও শার্শা থানার (৪ নং ওয়ার্ড) মৃত আব্দুল মান্নানের ছেলে ফিরোজ আহম্মেদ (৩৮) ও বেনাপোল পোর্ট থানার তালশারী গ্রামের মৃত জামসের আলীর ছেলে রাশেদ (৪২)। ডিবি পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামস্থ যশোর আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্মিত দোতলা বিল্ডিং এর সামনে বেনাপোল বাইপাস সড়কের উপর হতে ১০০ বোতল ফেনসিডিলসহ রাতুলকে আটক করা হয়। অপরদিকে, শার্শা থানা এলাকার উপজেলা পরিষদের পিছনে জনৈক বিল্লাল এর বাড়ী সংলগ্ন ফিরোজ আহম্মেদের নির্মানাধীন একতলা বিশিষ্ট বিল্ডিং বসত বাড়ীর উত্তর পূর্ব পাশের কক্ষ হইতে ৩০ বোতল ফেনসিডিল সহ ফিরোজ ও রাশেদকে আটক করা হয়। উদ্ধারকৃত আলামতের মূল্য ৪ লক্ষ ৫ হাজার টাকা। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় দুইটি এজাহার দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST