সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যশোরে শার্শায় পন্য নিয়ন্ত্রণ আইন ও মাটি ব্যবস্থাপনা আইনে ৮ জনের বিরুদ্ধে জেল-জরিমানা

Reporter Name / ২৩৭০ Time View
Update : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩, ১২:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন বোরো মৌসুমে শার্শা উপজেলার জন্য বরাদ্দের সার অন্যত্র বিক্রি করে শার্শায় সার সংকট সৃষ্টির চেষ্টা কালে অত্র উপজেলার বাগআঁচড়া ইউনিয়নাধীন বাগআঁচড়া বাজারস্থ “মেসার্স জনতা ট্রেডার্স” কে পণ্য নিয়ন্ত্রণ আইন’১৯৫৬ ধারায় ৫০.০০০(পঞ্চাশ হাজার) টাকা এবং একই উপজেলার গোগা ইউনিয়নাধীন গোগা বাজারস্থ “মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স” কে ১০.০০০(দশ হাজার) টাকা নগদ অর্থদন্ড করা হয়। অন্যদিকে,অবৈধভাবে মাটি উত্তোলন করে রাস্তা নষ্ট করে ইটভাটায় মাটি বিক্রির কারনে ” বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’২০১০ ধারায় ৭দিন করে মোট ০৬(ছয়) জন কে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযুক্তরা হলো:-১। শাহীন(২৩) ২। রনি(২১) ৩। রিয়াজ(২২) ৪। মেহেদী হাসান(২২) ৫। আব্দুল কাদির(২৩) ৬। ফিরোজ(২৪)। এদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার(১২ জানুয়ারী) দিন ব্যাপি এসকল মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট- ফারজানা ইসলাম, সহকারী কমিশনার(ভূমি),শার্শা উপজেলা,যশোর। এ ব্যাপরে ফারজানা ইসলাম বলেন, আসন্ন ইরি-বোরো মৌসুমে সরকার অত্র উপজেলায় ডিলারদের মাধ্যমে সার-বীজ কৃষকদের জন্য যে বরাদ্দ দিয়েছে তা সুষ্ঠ বাজার ব্যবস্থাপনার লক্ষ্যে মোবাইল কোর্টের আজকের এ অভিযান। সার অন্যত্র বিক্রির চেষ্টাকালে দুই ডিলারকে অর্থদন্ড করা হয়। অপরদিকে,ফসলি জমি নষ্ট করে মাটি উত্তোলণ এবং ইটভাটায় মাটি বহনে যানবাহণ এবং জনচলাচলে রাস্তা নষ্ট করায় ৭ জনকে ৭ দিন করে জেল প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST