মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যশোরের শার্শায় তক্ষকসহ দুইজন আটক

মোস্তাফিজুর রহমান ,বিষেশ প্রতিনিধিঃ- / ৮৬৬ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:২৩ অপরাহ্ণ

যশোর জেলার শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৯ মে) রাত ১০টা ৩৫ মিনিটে শার্শা উপজেলার মাটিপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা পুলিশ সুপার রওনক জাহান-এর নির্দেশনায় এবং শার্শা থানার অফিসার ইনচার্জ কে. এম. রবিউল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) হযরত আলী ও এসআই (নিঃ) মোঃ সোহানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মাটিপুকুর গ্রামের করিম হোসেনের বসতঘরের শয়নকক্ষ থেকে একটি জীবিত তক্ষকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন যশোর জেলার শার্শা উপজেলার মাটিপুকুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত হাসেম আলী ব্যাপারীর পুত্র মোঃ করিম হোসেন (৪৮) এবং মেহেরপুর জেলার গাংনি থানার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের পুত্র মোঃ মামুনুর রশিদ (৪২)। পুলিশের তথ্যমতে, করিম হোসেনের বিরুদ্ধে পূর্বেও একই অপরাধে একটি মামলা রয়েছে। এই ঘটনায় শার্শা থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST