বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যশোরের মুক্তেশ্বরী নদীর বেহাল দশা, যা দেখার কেউ নেই?

Reporter Name / ১৩৮৯ Time View
Update : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ১২:২৪ অপরাহ্ণ

 কল্যাণ রায়, বিশেষ প্রতিনিধি যশোর সদর উপজেলার সতীঘাটাস্থ এক সময়ের প্রমত্তা মুক্তেশ্বরী নদীর আজ বেহাল দশা, যা দেখার কেউ নেই? সরে জমিনে গিয়ে দেখা যায়, যশোর সদর উপজেলার সতীঘাটার বুক চিরে বয়ে গেছে মুক্তেশ্বরী নদী। সময়ের বিবর্তনে এ নদীটি আজ মৃত প্রায়। নদীর দু পাড়ে অসংখ্য ছোট বড় গাছ থাকায় ডালপালা নদীর ভিতরে হেলে পড়েছে এতে করে নদীতে কচুরিপানার স্তূপ জমা হয়েছে। যা নদীর স্রোত কে বাধার সৃষ্টি করছে। এছাড়াও নদীর দুপাড় ভেঙে প্রতিনিয়ত নদীতে চলে যাওয়াই নদীর তলদেশ উচু হচ্ছে। যশোর শহর সহ আশপাশের সমস্ত পানি বিল হরিণায় এসে পড়ে এ পানি নিষ্কাশনের একমাত্র পথ হচ্ছে এ মুক্তেশ্বরী নদী। নদীর তলদেশ উঁচু হওয়া, নদীতে কচুরিপানার স্তুপ জমে থাকায় পানির স্বাভাবিক স্রোত প্রবাহে বাধার সৃষ্টি হচ্ছে ফলে বিল হরিনায় জলবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়াও নদীর কিছু অংশে অপরিকল্পিতভাবে পাটা দিয়ে বাধ তৈরি করে মাছ ধরছে স্থানীয় জেলে সম্প্রদায়ের বাসিন্দারা। ফসল রক্ষার্থে ইতিপূর্বে বেশ কয়েকবার স্থানীয় চাষিরা স্ব দল বলে এসে নদীতে থাকা এসব বাধ উচ্ছেদ করে নদীর স্বাভাবিক গতি ফেরত আনার চেষ্টা করেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় অতি দ্রুত এই নদীটি সংস্কার করা হলে বিল হরিনায় ফসল ফলানো সম্ভব তা না হলে এলাকায় খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। তাছাড়াও পরিবেশ রক্ষার্থে এ নদীটি সংস্কার করা অতি গুরুত্বপূর্ণ বলে স্থানীয়রা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST