মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যশোরের তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা হতে প্রায় ১ কেজি ওজনের (৯৭০ গ্রাম) ০৮ টি স্বর্ণের বারসহ ০২ জন আসামী আটক করেছে বিজিবি

মোস্তাফিজুর রহমান ,বিষেশ প্রতিনিধিঃ- / ৫২৪ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১:৫২ অপরাহ্ণ

 

অদ্য ১৫ জুলাই ২০২৫ তারিখ ০৪৪৫ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন তারাগঞ্জ বাসস্ট্যান্ড এর রাস্তার উপর হতে ০২ জন আসামীসহ প্রায় ১ কেজি ওজনের (৯৭০ গ্রাম) ০৮(আট) টি স্বর্ণের বার, ০৩টি মোবাইল এবং ০১টি পাওয়ার ব্যাংক আটক করে। আটককৃত ব্যক্তিদের প্যান্টের পকেটে এবং মানিব্যাগের ভিতরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায় ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল গমন করছিল। আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা- (১) মোঃ আবু সাঈদ (২৭), পিতা-মোঃ ইসমাইল হোসেন, গ্রাম-ঘিবা দক্ষিণ, পোস্ট-ধান্যখোলা, থানা-শার্শা, জেলা-যশোর, (২) মোঃ মহিনুর রহমান (৩১), পিতা-মোঃ শাহাজান, গ্রাম-ঘিবা, পোস্ট-ধান্যখোলা, থানা-শার্শা, জেলা-যশোর। আটককৃত স্বর্ণের মূল্য ১,৪১,৮৩,৩৪০/-(এক কোটি একচল্লিশ লক্ষ তিরাশি হাজার তিনশত চল্লিশ) টাকা, ০৩টি মোবাইল এবং ০১টি পাওয়ার ব্যাংক এর মূল্য ৩৩,৫০০/-(তেত্রিশ হাজার পাঁচশত) টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১,৪২,১৬,৮৪০/-(এক কোটি বিয়াল্লিশ লক্ষ ষোল হাজার আটশত চল্লিশ) টাকা।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীদেরকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST