বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার Logo ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত Logo মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১ Logo স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত: Logo সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ Logo ​নেত্রকোনায় প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর বর্বরোচিত হামলা, আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে স্থানান্তর Logo বিজেসির সভায় পূর্বের চট্টগ্রাম বিভাগীয় কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা, নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি ' / ১০ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ণ

 শিশুশ্রমকে না বলি শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’ এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। আজ ২৯ জুন সোমবার ময়মনসিংহ জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি ল্যাবে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। সভাপতি বলেন, শিশুশ্রম বর্তমান সময়ে একটি আর্থ-সামাজিক সমস্যা। যা দিনে দিনে ভয়ানক রূপ ধারণ করছে। শিশুশ্রমের মাধ্যমে যেভাবে আমাদের সমাজের শিশুরা পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে, একইভাবে তাদের মানবিক ও নৈতিক দিকগুলোর অবক্ষয় হচ্ছে। এখনই যদি আমরা শিশুশ্রম প্রতিরোধ না করতে পারি, তাহলে ভবিষ্যতে এর প্রতিক্রিয়া আমাদেরই বহন করতে হবে। তিনি আরো বলেন, শিশুশ্রম প্রতিরোধ করা এটি সরকার বা কোন প্রতিষ্ঠানের একার কাজ নয়। একটি শিশুর পরিবারের অভিভাবক থেকে শুরু করে সমাজের প্রতিটি জনগণের এ বিষয়ে সচেতন থাকতে হবে। আলোচনা সভার আগে, শিশুশ্রম দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST