শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ময়মনসিংহে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরন

Reporter Name / ২৪৭ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২:০৫ অপরাহ্ণ

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহে ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। আজ১৫ ডিসেম্বর সোমবার ময়মনসিংহ জেলা পরিষদের আয়োজনে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলায়তনে এ চেক বিতরণী অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। স্বাগত বক্তব্যে ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ কামরুল হুদা জানান, ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকৃত মোট ৫০৭ জন কৃতি শিক্ষার্থীকে এ বৃত্তি চেক প্রদান করা হবে। এইচএসসি শিক্ষার্থীদের ৭০০০ এবং এসএসসি শিক্ষার্থীদের ৫০০০ টাকার চেক প্রদান করা হবে। আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ময়মনসিংহ জেলা পরিষদের নিকট থেকে এই চেক গ্রহণ করতে পারবে। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা নিজেরা নিজেদেরকে নিয়ে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। তোমরাই আগামীর বাংলাদেশ। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তোমরাই প্রধান হাতিয়ার। যাতে করে ভবিষ্যৎ বাংলাদেশ তোমাদের হাতে দিয়ে আমরা নিরাপদে থাকতে পারি। সভাপতি বক্তব্য বলেন, আজকের এই বৃত্তি চেক বিতরণটি তোমাদের অনাগত জীবনে উৎসাহ এবং অনুপ্রেরণার হিসেবে গ্রহণ করবে। তোমাদের অনেক দূর যেতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই সৎ থাকার চেষ্টা করবে। সততা ও অধ্যবসায় মানুষকে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা প্রধান অতিথির হাত থেকে চেক গ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দসহ গণমাধ্যম কর্মীবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST