নেত্রকোনা জেলা প্রতিনিধি:মহিউদ্দিন তালুকদার নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় হেরোইনসহ ১৬ মামলার আসামি আটক, আটক কৃত, সৈয়দ শফিকুল ইসলাম সৈকতকে (২৮) আটক করেছে পুলিশ। এ সময় তার বন্ধু মো: অপু আহমেদকেও (৩২) হেরোইনসহ আটক করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের মাইলোড়া থেকে তাদের আটক করা হয়৷ মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শফিকুল ইসলাম সৈকত মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকার সৈয়দ অলিউল্লাহর ছেলে। আর অপু আহমেদ একই এলাকার দীনু মিয়ার ছেলে। পুলিশ জানায়- সৈকতের বিরুদ্ধে মাদক সহ, পুলিশের ওপর হামলা, দাঙ্গাহাঙ্গামা ও ছিনতাইসহ ১৬টি মামলা রয়েছে। এসব মামলা বিচারাধীন রয়েছে। পুলিশ আরও জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাইলোড়া এলাকার খেলার মাঠের পশ্চিম পাশে একটি ঘরে হেরোইনসহ ওই দুইজনকে আটক করা হয়। এ সময় সৈকতের কাছ থেকে ১০ পুড়িয়া ও অপুর কাছ থেকে ৫ পুড়িয়াসহ ( মোট দেড় গ্রাম) হেরোইন পাওয়া যায়। মোহনগঞ্জ থানার ওসি মো: রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, সৈকতের বিরুদ্ধে আরও ১৬টি মামলা রয়েছে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে করা মামলার সংখ্যা দাড়ালো ১৭ টি।