শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত

Reporter Name / ১৭১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃমেক্সিকোর একটি পার্কে বন্দুক হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (১৬ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রোববার (১৬ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের কর্টাজার শহরের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনের মরদেহ পায়। এদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও সাত বছর বয়সী এক শিশু রয়েছে। এ ছাড়া একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।বন্দুকধারীরা স্থানীয় সময় শনিবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় লা পালমা সুইমিং রিসোর্টে পৌঁছায়। আক্রমণকারীরা সরাসরি একদল লোকের দিকে গিয়ে গুলিবর্ষণ করে। এরপর পালিয়ে যাওয়ার আগে ঘটনাস্থলে থাকা নিরাপত্তা ক্যামেরা খুলে নিয়ে যায়। মেক্সিকোর অন্যতম প্রধান টেলিভিশন নেটওয়ার্ক টিভি অ্যাজটেকার ওয়েবসাইটে হামলার পরপরই সেখানকার অবস্থার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। ভিডিওতে আতঙ্কগ্রস্ত বেশ কিছু প্রাপ্তবয়স্ক মানুষ এবং শিশুকে দেখা যায়। সেসময় তাদের অনেকে সাঁতারের পোশাক পরে ছিলেন। হামলার শিকার এই সুইমিং রিসোর্টটি একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশে অবস্থিত এবং আক্রমণের পরে স্থানটিতে বিপুল সংখ্যক সামরিক এবং প্রাদেশিক পুলিশ উপস্থিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST