শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

মুক্তি র্বমণ’ হত্যার মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণায় নারী পরিষদের মানববন্ধন

Reporter Name / ১৭২২ Time View
Update : শুক্রবার, ৫ মে, ২০২৩, ১:০৩ অপরাহ্ণ

শামীম তালুকদার, নেত্রকোণা নেত্রকোণার বারহাট্টায় দশম শ্রেণির স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণকে (১৬) কুপিয়ে হত্যায় জড়িত মো. কাওসার মিয়াকে আটক করেছে পুলিশ। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী মুক্তি রানীর প্রতি ক্ষিপ্ত হয় কাওসার। মুক্তি যেন অন্য কারো না হতে পারে সেজন্য দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আটক কাওসার। বুধবার (৪ মে) বিষষ সোয়া চারটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ। এর আগে বিকাল ৩টার দিকে বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুরা গ্রামের একটি জঙ্গল থেকে কাওসারকে আটক করে জেলা পুলিশের সম্মিলিত একটি দল। এদিকে মুক্তি হত্যার ঘটনায় কাউসার মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালের দিকে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ জেলা পরিষদ নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী পরিষদ জেলা শাখার সভাপতি সামিয়া নায়েজ, সাধারণ সম্পাদক তাহেজা বেগম, আন্দোলন সম্পাদক সৈয়দ বিউটি আক্তার ,প্রশিক্ষণ সম্পাদক ফাহমিদা সুলতানা, উপদেষ্টা এডভোকেট শহিদুল্লাহ কবির ,অঞ্জন সরকার, অধ্যাপক নাজমুল কবির ও উদিচীর মুস্তাফিজুর রহমান, নারী প্রগতির কল্পনা ঘোষ প্রমুখ। তারা বলেন, মুক্তি রানী একজন সাহসী প্রতিবাদী মেয়ে ছিল। তার ভবিষ্যৎ পরিকল্পনা ছিল একজন সাহসী নারী কন্ঠ হিসেবে গড়ে উঠার। কিন্তু সেই প্রতিবাদী মেয়েটি আজ প্রাণ হারাতে হয়েছে ঘাতক কাওসার এর হাতে । পুলিশ তাকে ২৪ ঘন্টার মধ্যে আটক করতে সক্ষম হয়েছে। এতে বাংলাদেশ নারী পরিষদ নেত্রকোণা জেলা শাখার পক্ষ থেকে নেত্রকোণা জেলার পুলিশকে ধন্যবাদ এবং ঐ ঘাতক কাওসারকে ফাঁসি দেওয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST