বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

মীরজাফর মুস্তাক ভাই ভাই হাইব্রিড তাই পতন চাই,, এ স্লোগানকে সামনে রেখে লায়ন নুর ইসলামের ব্যাপক গণসংযোগ নড়াইল ২

Reporter Name / ১৪৭৪ Time View
Update : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ১২:৩৮ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধিঃ মীরজাফর মুস্তাক ভাই ভাই হাইব্রিড তাই পতন চাই, এ স্লোগান কে সামনে রেখে মিডিয়া কোটায় নৌকার মনোনয়ন প্রার্থী নড়াইল ২ আসনে লায়ন নুর ইসলামের ব্যাপক সংযোগ রাজনীতিবিদদের হাতে রাজনীতি না থাকায় হাইব্রিড নেতাদের জয়-জয়কার। ত্যাগী নেতারা মুখ ফিরিয়ে নিচ্ছে রাজনীতি থেকে, আর শূন্যস্থান পূরণ করছে হাইব্রিড নেতারা। স্বার্থ হাসিলের ক্ষেত্রে হাইব্রিড নেতারা ফার্স্ট। দলের দুর্দিনে ইতিহাসের কোনো পাতায় বা সিরিয়ালেই তাদের নাম নেই। আর ত্যাগী নেতারা জীবন বাজি রেখে বুক এগিয়ে দিতে পারে বুলেটের সামনে। ফায়দা লোটার ক্ষেত্রে যারা প্রথম,দলের দুর্দিনে যাদের ছায়া দেখা যায়না এরাই তো হাইব্রিড নেতা।এসব নেতাদের উপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করলে ইতিহাসের বিপর্যয় তো ঘটবেই। তারই প্রমাণ বাংলার শেষ নবাব ও বাংলার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব। আমরা আর ইতিহাস বিকৃত করতে চাই না, আমরা আর কোন পতন দেখতে চাই না।তাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দের সোচ্চার হতে হবে, আর বসে থাকার এবং অভিমানের সময় নেই। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়।স্ব-স্ব অবস্থান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে করতে হবে শক্তিশালী, মিডিয়া কোটায় নৌকার মনোনয়ন প্রার্থী নড়াইল দুই আসনে লায়ন নুর ইসলাম তার ছয় মাসের গণসংযোগ কালে এসব কথা বলেন। প্রকাশ্যে দেখা না গেলে ও নড়াইল দুই আসনের আপামর জনসাধারণ ও সাংবাদিকদের হৃদয়ে এখন লায়ন নুর ইসলাম। এ ব্যাপারে লায়ন নুর ইসলাম এর সঙ্গে কথা বলে জানা যায়, জনসাধারণ যদি আমাকে চায় তাহলে মাননীয় প্রধানমন্ত্রী ও আমাকে চাইবেন , আমি নড়াইল ২ আসনেনির্বাচন করবো ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST