মোঃ শরীফ বক্স সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে:- আজ শুক্রবার (১৮ আগষ্ট) সকাল দশটায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার হাইওয়ে সড়ক বিশ্বরোড গোলচত্ত্বরে অনুষ্ঠিত হলো প্রতিবাদী মানববন্ধন। আসন্ন এশিয়া কাপে মাহমুদউল্লাহ রিয়াদকে স্কোয়াডে অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সরাইল উপজেলার মাহমুদউল্লাহ ক্রিকেট ভক্ত বৃন্দ প্রতিবাদের অংশ হিসেবে সরাইল হাইওয়ে সড়ক বিশ্বরোডে এক মানববন্ধনের আয়োজন করেন। উক্ত মানববন্ধনে অংশ নিয়েছেন সরাইল উপজেলার মাহমুদউল্লাহ রিয়াদের ভক্তরা। এ সময় মানববন্ধনের অংশ নেওয়া মীর সোহাগ বলেন- একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে বিশ্বকাপটা মাহমুদউল্লাহর প্রাপ্য ছিল, যেটি থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। অন্ততপক্ষে এশিয়াকাপে মাহমুদউল্লাহ রিয়াদকে সুযোগ দিয়ে পরীক্ষা করার দরকার। যদি ভালো করে তাহলে বিশ্বকাপে তার অভিজ্ঞতা ভালোই কাজে লাগত। মানববন্ধনে অংশ নেয়া সৈয়দ দেলোয়ার বলেন- রিয়াদ ভাইয়ের ১৬ বছরের অভিজ্ঞতা আছে। দলের দুঃসময় আর কঠিন পরিস্থিতিতে দলকে জিতিয়েছে, যে পজিশনে তাকে নামানো হয়েছে সেখানেই তিনি ভালো করেছেন। তাহলে উনাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ছিল না। উনি দলে থাকলে আমাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। এদিকে মাহমুদউল্লাহ রিয়াদে আরেক ভক্ত মোঃ আল-আমিন বলেন- মাহমুদউল্লাহ রিয়াদের চেয়ে অনেক দূর্বল প্লেয়ার দলে রয়েছে, মাহমুদউল্লাহ রিয়াদকে শেখ মেহেদি ও শামীম পাঠোয়ারীর জায়গায় নেওয়া যায়। মাহমুদউল্লাহ রিয়াদ যেভাবে নিজেকে বাংলাদেশ ক্রিকেট দলে উৎসর্গ করেছেন অন্য কোনো প্লেয়ার তা করতে পারেনি। জুনিয়র প্লেয়াররা খেলার যথেষ্ট সময় ছিল, সিনিয়র হিসেবে অন্ততপক্ষে আসন্ন বিশ্বকাপ পর্যন্ত তাকে সুযোগ দেওয়া যেতো। মানববন্ধনে সকলের একটাই দাবী মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তামিম ইকবালকে যেভাবে দলে ফিরানো হয়েছিলো ঠিক সেইভাবে মাহমুদউল্লাহ রিয়াদকেও দলে ফিরে আনার আহ্বান জানান এবং নান্নু-পাপন সিন্ডিকেট ভেঙে বাংলাদেশ ক্রিকেট দলটাকে বাঁচানোর জন্য অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী নতুন একটা তদন্ত দল গঠন করে মাহমুদউল্লাহ রিয়াদকে অন্তর্ভুক্ত করার জোর দাবী জানান।