শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

মার্কিন নৌবাহিনীতে প্রথম নারী প্রধান হতে পারবেন অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিক

Reporter Name / ১৫৮৬ Time View
Update : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ১:০০ অপরাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরমাধ্যমে মার্কিন এ বাহিনী— ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী সর্বাধিনায়ক পেতে যাচ্ছে।খবর বাপসনিউজ । যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটের সব সদস্য যদি লিসার মনোয়নকে সমর্থন জানান তাহলে প্রথম নারী হিসেবে মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফেও কাজ করার ইতিহাস গড়বেন তিনি ।মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মাইক গিলডে আগামী মাসে তার চার বছরের মেয়াদ শেষ করবেন। তার স্থলাভিষিক্ত হতে পারেন অ্যাডমিরাল লিসা। ইউরোপ ও আফ্রিকায় মার্কিন নৌবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে লিসার। তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে মার্কিন নৌবাহিনীর উপপ্রধান হন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, একজন কমিশন্ড অফিসার হিসেবে লিসা ৩৮ বছর ধরে জাতির জন্য নিবেদিতভাবে কাজ করে চলেছেন। বর্তমানে তিনি নৌবাহিনীর উপপ্রধান পদে কর্মরত আছেন। মার্কিন নৌবাহিনীর ইতিহাসে তিনি দ্বিতীয় নারী, যিনি চার তারকা অ্যাডমিরালের ব্যাজ অর্জন করেছেন।যদিও পেন্টাগন প্রধানের সুপারিশপ্রাপ্তদের তালিকায় ছিলেন না লিসা। তবে নৌবাহিনীর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে তার। আর এ অভিজ্ঞতার জেরেই হয়তো লিসাকে বেছে নিয়ে ইতিহাস গড়তে চান প্রেসিডেন্ট বাইডেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST