সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ভাঙ্গায় ৩ মামলার আসামী মানব পাচারকারী আদম কাওছার গ্রেফতার।

Reporter Name / ২০৭৫ Time View
Update : শনিবার, ২৭ মে, ২০২৩, ৩:৪৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : অবশেষে পুলিশ জালে ধরা পড়লো মারামারি, ভাংচুর ও লুঠপাট করা ৩ মামলার আসামী মানব পাচারকারী আদম কাওছার মাতুব্বর(৫৫)। দীর্ঘ দিন পলাতক থাকার পর বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আলগী থেকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কাওছার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামের মৃত আব্দুল গফুর মাতুব্বরের ছেলে । পুলিশ সুত্রে জানা যায়, আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামের আদম কাওছারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ে গ্রামবাসী। শান্ত গ্রামটাকে অশান্তি সৃষ্টি করে গড়ে তুলে লাঠিয়াল বাহিনী আদম কাওছারের নেতৃত্বে অপর দলের বাবলু মাতুব্বরের লোকজনকে প্রথম মারধর করে ২ দলের লোকজন হাসপাতালে ভর্তি হয়। এঘটনায় জের ধরে আবার ও মারামারি হলে আদম কাওছারের দলের আলমগীর নামের এক বৃদ্ধ মারা যায়। আলমগীর মারা যাওয়ার দিন আদম কাওছারের নেতৃত্বে প্রতিপক্ষ বাবলু ও সরো মাতুব্বর দলের প্রায় অর্ধশতাধিক বাড়ি ঘর ভাংচুর ও লুঠপাট করে। এরপর থেকে প্রতিদিন ভাংচুর ও লুঠপাট চালাতে থাকে। তাদের লুঠপাট থেকে রক্ষা পায়নী গবাদি পশু, হাস মুরগী, গরু ও ছাগোল । এছাড়া আদম কাওছারের লোকজন বেশ কিছু মহিলাদেরকে শ্লীলতাহানি করে। পুলিশ অত্যাচার বন্ধ করতে অতিষ্ঠ হয়ে পড়ে। অনেক দিন পলাতক থাকার পর আদম কাওছারকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তবে বর্তমানে ঐ ৩ মামলায় সে জামিনে আছে। এব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম জানান, এলাকায় অশান্তি সৃষ্টি করার অপরাধে আদম কাওছারকে আলাদা মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে ৩ মামলায় জামিনে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST