সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোল বাজার স্বাভাবিক রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২টি প্রতিষ্ঠানকে জরিমানা।

Reporter Name / ২২৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১:২৫ অপরাহ্ণ

কামাল হোসেন. বিশেষ  প্রতিনিধি:- রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বেনাপোল বাজারে তদারকি চালাচ্ছে উপজেলা প্রশাসন । পৌরসভার বাজার ঘুরে নানা অনিয়ম পাওয়ায় আশিক ষ্টোর ও জাহিদ স্টোর এই দুইটি প্রতিষ্ঠানকে ২ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টানতে সরকার থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এর মধ্যেই বাজার তদারকিতে মাঠে নেমেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম। বৃহস্প্রতিবার (২৩ এপ্রিল) বিকালে বেনাপোলের মুদিদোকান, কাঁচাবাজার ও ফল বাজারে অভিযান চালিয়ে বেশকিছু অভিযোগ পায় উপজেলা ভ্রাম্যমান আদালত। দোকানগুলোতে পণ্যের মূল্যতালিকা না-থাকাসহ নানা অভিযোগে জরিমানা করা হয়। শার্শা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম বলেন, ‘আমরা সবসময়ই বলে আসছি যথাযথভাবে মূল্যতালিকা সংরক্ষণ করতে হবে। যারা এই নির্দেশনা মানেনি, তাদেরই শাস্তির আওতায় আনা হয়েছে।’ বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত ও ভোক্তা অধিকারের পাশাপাশি সংশ্লিষ্ট অন্য সংস্থাগুলোর নিয়মিত মনিটরিংয়ের প্রয়োজন বলে মনে করেন ক্রেতারা। ক্রেতারা বলেন, বাজার স্বাভাবিক রাখতে হলে রমজান মাসজুড়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। তাহলেই বাজার স্বাভাবিক থাকবে বলে বিশ্বাস তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST