সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোল দৌলতপুর জাহানারা আহম্মাদ আলী হাফিজিয়া এতিমখানায় ৪ হাফেজকে পাগড়ী প্রদান

Reporter Name / ২৩৭৫ Time View
Update : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৬:১৮ পূর্বাহ্ণ

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ– যশোর জেলার শার্শা উপজেলায় স্থলবন্দর বেনাপোলের দৌলতপুর সীমান্তে অবস্থিত জাহানারা আহম্মাদ আলী হাফিজিয়া এতিমখানায় সদ্য কোরআন মুখস্তকারী নতুন চারজন হাফেজদের পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নতুন কোরআনে হাফেজকে স্বীকৃতিস্বরূপ পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। শনিবার(১৪ জানুয়ারি ) বাদ জোহর মাদ্রাসা ভবনে পাগড়ি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি থেকে চারজন শিক্ষার্থী পবিত্র কোরআন মজিদ হিফজ সম্পন্ন করায় তাদেরকে পাগরী পড়িয়ে দেন ৷ অনুষ্ঠানের প্রধান অতিথি দান বীর, সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি এ,কে,এম আতিকুজ্জামান সনি। মাদ্রাসার প্রতিষ্ঠাতা এ,কে,এম আতিকুজ্জামান সনির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুফতি আব্দুস সামাদ কাশেমী বলেন, আজকের বিশ্বে চলমান অস্থিরতার অন্যতম কারণ হচ্ছে দিনে দিনে আমরা আল্লাহ ও তার রাসুলের পথ থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের এখনও সময় আছে আল্লাহ ও তার রাসুলের পথে ফিরে আসার।তাহলেই পৃথিবী হবে শান্তির নিবাস। আপনারা সবাই এতিমের পাশে থাকবেন, তাদের সেবা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আজীবন এ সকল, এতিম অসহায় কোরানের পাখিদের খেদমত করতে পারি। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন ভূইয়াঁ।আরও উপস্থিত ছিলেন পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান আঃ গফ্ফার সরদার বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, ইউপি সদস্য আলমগীর ও তৌহিদুর র‍হমান, সীমান্ত ক্লাব বেনাপোলের সাংবাদিকবৃন্দ প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা। এতিমখানাটির ২৪ জন ছাত্রকে টুপি,তাজবীহ ও আতর দিয়ে পুরস্কৃত করা হয়। হাফেজদের অভিভাবকদের কেও পুরস্কৃত করা হয়। চার জন হাফেজের নাম, হাফেজ মোঃ সাহেব আলী, মোঃ মাহিন হোসেন, মোঃ মেহেদী হাসান শান্ত, মোঃআবু সালমান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST