সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোল দিয়ে প্রথম ভারতে রপ্তানি হলো পাঙ্গাশ মাছের পোনা

Reporter Name / ২৫৯৫ Time View
Update : বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ১১:৫৭ পূর্বাহ্ণ

 

কামাল হোসেন, বেনাপোল (যশোর): বেনাপোল বন্দর দিয়ে এই প্রথম ভারতে রপ্তানি হলো জীবিত পাঙ্গাস মাছের চারা পোনা। যার প্রথম চালানে ১ লাখ মাছের পোনা ভারতে রপ্তানি করা হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার সময় চারা মাছ বোঝায় ট্রাকটি বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছে।

এ চার মাছের পোনা বাংলাদেশের রপ্তানি কারক প্রতিষ্ঠান শার্শার জনতা ফিস ও ভারতের আমদানি কারক পি আর ফুড। এছাড়া প্রতি কেজি চারা মাছের পোনা ১০ ডলার মূল্যে রপ্তানি করা হয়েছে। এ চারা মাছের পোনা ভারতে রপ্তানি করতে বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনিয় কাগজ পত্র দাখিল করেছে বেনাপোলের গণি এন্ড সন্স নামে একটি সিএন্ডএফ প্রতিষ্ঠান।

জনতা ফিসের সত্বাধীকারি কুদ্দুস আলী বিশ্বাস জানান, বাংলাদেশ থেকে এই প্রথম চারা মাছের পোনা ভারতে রপ্তানির অনুমতি পেয়েছেন তারা। এ মাছের পোনা আগে অবৈধ ভাবে ভারতে যেতো। তবে বর্তমানে বাংলাদেশ সরকার রপ্তানি অনুমতি দেওয়ায় দেশে বৈদেশিক মুদ্রা আসবে। এছাড়া দেশে যে মাছে হ্যাচারি গুলোতে আরো চারা মাছ উৎপাদন করতে উৎসাহী হবে।এবং দেশে কর্ম সংস্থান হবে।

এসময় তিনি আরো জানান, আজ প্রথম চালানে ৩৪ টি অক্সিজেন ব্যাগে ১ লাখ পোনা ভারতে রপ্তানি করা হয়েছে। পর্যায় ক্রমে ভারতে আরো চারা মাছের পোনা রপ্তানি করা হবে বলে জানান তিনি।

বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ন কমিশনার আব্দুর রশিদ জানান, বেনাপোল বন্দর দিয়ে এই প্রথম চারা মাছের পোনা ভারতে রপ্তানি হয়েছে। যার প্রথম দিনে ৩৩৩.৪০ ডলার মূল্যে ১ লাখ পোনা ভারতে রপ্তানি করেছে রপ্তানি কারক প্রতিষ্ঠানটি। এছাড়া চারা পাঙ্গাশ মাছের পোনা বোঝায় ট্রাকটি বেনাপোল বন্দরে এসে পৌছালে দ্রুত কাগজ পত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং ভারতে চারা মাছের পোনা রপ্তানির মধ্যে দিয়ে বেনাপোল বন্দর আরো এক ধাপ এগিয়ে গেলো বলে তিনি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST