সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোল দিয়ে এলো টিসিবির ৩৮০o মেট্রিক টন মসুরের ডাল

Reporter Name / ২৩২১ Time View
Update : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৯ অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
যশোর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তিন হাজার ৮০০ মেট্রিক টন মসুরের ডাল আমদানি করেছে। প্রতি মেট্রিক টন মসুরের ডাল ১১৩৬.১৩ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হয়। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে এসব মসুরের ডাল বেনাপোল বন্দর থেকে খালাস নিতে দেখা যায়। এসব মুসুরের ডাল টিসিবি দেশের বিভিন্ন স্থানে সরকারি মূল্যে খোলা বাজারে অন্যান্য পণ্যের সাথে বিক্রি করা হবে। এর আগে গত ২১ ডিসেম্বর তিন হাজার ২০০ মেট্রিক টন মুসুরের ডাল ও ৪ ডিসেম্বর দুই হাজার ২১১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে টিসিবি। বেনাপোল বন্দর থেকে এ মুসুরের ডাল খালাস নিতে বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন কনফিডেন্স ট্রেড এ্যাসোসিয়েট নামের একটি সিএন্ডএফ এজেন্ট। এ সিএন্ডএফ এজেন্টের ম্যানেজার মুর্তজা শরীফ বলেন, সরকার দ্বিতীয় ধাপে আবারো ৪ হাজার মেট্রিক টন মুসুরের ডাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করেছে। যার মধ্যে ১১০টি ভারতীয় ট্রাকে তিন হাজার ৮০০ মেট্রিক টন মুসুরের ডাল বেনাপোল বন্দরে এসে পৌছেছে। তিন হাজার ৮০০ মেট্রিক টন মসুরের ডাল খালাস হচ্ছে। পরবতীতে বাকি ২০০ টন মুসুরের ডাল আসবে বলেও তিনি জানান। তিনি আরও জানান, এ মসুরের ডাল আমদানি করতে প্রতি কেজি খরচ পড়ছে ১২৫ টাকা। এ বন্দর থেকে মসুরের ডাল দ্রুত খালাস করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, ভারত থেকে তিন হাজার ৮০০ মেট্রিক টন টিসিবির মসুরের ডাল আমদানি হয়েছে। বন্দর থেকে দ্রুত এ মসুরের ডাল ছাড় হয়ে দেশের বিভিন্ন স্থানে পৌঁছাতে পারে, সে জন্য তারা সব ধরনের সহযোগিতা করছেন। বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST