সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার Logo বেনাপোলে ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার Logo সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo সাহিত্য শূন্য পদক তাছলিমা আক্তার মুক্তা Logo নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo শেরপুর-২ আসনে নির্বাচিত হওয়ার মূল হাতিয়ার এখন আঞ্চলিকতার পরিচয় Logo সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক Logo নেত্রকোনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নগর পরিক্রমা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্মরণ পালিত Logo জন্মের ঘণ্টা না পেরোতেই শিশু বিক্রি? নওয়াপাড়া রিজিয়া ক্লিনিকের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার

মোস্তাফিজুর রহমান বেনাপোলঃ / ০ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩০ অপরাহ্ণ

বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সীমান্ত থেকে দুটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর অধীনস্থ বেনাপোল বিওপির সুবেদার মোঃ আব্দুল আজিজ এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।
সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গাতিপাড়া গ্রামের ফজলে করিম ওরফে বুড়োর বাড়ির পরিত্যক্ত গেইট থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় অস্ত্রের চালানটি আটক করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড ভিএল গুলি। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের সর্বমোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৪০০ টাকা।

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা দায়েরের মাধ্যমে এগুলো বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST