সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ বাংলাদেশি পাসপোর্টযাত্রী আটক

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ / ২৩০২ Time View
Update : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:০০ পূর্বাহ্ণ

 যশোরের বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে ৩০ হাজার মার্কিন ডলারসহ তোফাজ্জল হোসেন (৫২) নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে। সে মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলকাতা হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ডলারসহ তাকে আটক করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, তার নির্দেশনায় আমড়াখালি বিজিবি চেকপোস্টের সুবেদার আহাদ আলী এর নেতৃত্বে একটি নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আমড়াখালী চেকপোষ্টের সামনে কলকাতা হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে একজন যাত্রীকে সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় তার পায়ের জুতার মধ্যে ৩০ হাজার মার্কিন ডলারসহ আটক করা হয়। যার বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ টাকা। পরে তার ব্যাগ তল্লাশি করে ভারতীয় একটি আই ফোনসহ দুইটি মোবাইল জব্দ করা হয়। আটককৃত মোবাইল ও ইউএস ডলারসহ সিজার মূল্য ৩৩ লাখ ৪০ হাজার টাকা। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি মার্কিন ডলার কলকাতা থেকে অবৈধভাবে বহন করছিল বলে বিজিবির কাছে স্বীকার করেন। আটককৃত মার্কিন ডলার ও মোবাইলসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST