শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোলে সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার ১৮

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ / ১৭৪১ Time View
Update : শুক্রবার, ৫ মে, ২০২৩, ১:৩২ অপরাহ্ণ

 যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর থেকে বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বিভিন্ন এলাকা থেকে ৫জন সাজাপ্রাপ্ত আসামী সহ সর্বমোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার আসামীরা হলো, মৃত সমছের মোড়লের ছেলে আনোয়ার হোসেন, মৃত ইমাম বক্সের ছেলে মোঃ আব্দুল্লা, মৃত আহাদ আলীর মেয়ে মোছাঃ মিলি খাতুন (২৫), মৃত বিল্লাহ হোসেনের ছেলে ইসহাক আলী(৩৯), মৃত খবির খাঁ এর ছেলে মো. মহসীন কবির, মৃত হযরত মোল্যার ছেলে মো. অজিত মোল্যা, মৃত ইবাদত মোড়লের ছেলে মো. শাহজামাল, আঃ মান্নান এর ছেলে মো. মোসলেম উদ্দিন, হযরত আলীর ছেলে ইউনুচ আলী (২৮), মৃত লুৎফর রহমানের ছেলে আঃ হান্না (৫০), সোহেলের স্ত্রী মোছাঃ অনন্যা খাতুন (২৫), আঃ সাত্তার এর ছেলে মো. দুদু মিয়া, মৃত নজরুল বিশ্বাসের ছেলে মো. মোমিনুর বিশ্বাস, মৃত হারুন-অর-রশিদ এর ছেলে শাহরিয়ার দিপু, নোয়াব আলীর ছেলে শাহীন খাঁ, মৃত আলী আকবর এর ছেলে মো. আমিনুর ইসলাম (নেদা), আব্দুল রাজ্জাক এর ছেলে মো. শিমুল হোসেন (২৩), আব্দুস সালাম এর ছেলে মো. আশিক (২৬)। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া বলেন, বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫জন সাজাপ্রাপ্ত আসামী সহ বিভিন্ন মামলার সর্বমোট ১৮জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST