শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কর্তৃক কম্বল ও মাস্ক বিতরণ

কামাল হোসেন, বেনাপোল থেকেঃ / ২৩৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ৩:২৮ পূর্বাহ্ণ

মুক্তিযোদ্ধা সংসদের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বেনাপোলে “বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” কর্তৃক তাদের নিজ অর্থায়নে শতাধিক শীতবস্ত্র(কম্বল) ও স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক বিতরণ করা হয়। বেনাপোল পৌরসভার কাজে নিয়োজিত “পরিচ্ছন্নকর্মী এবং পাদুকা” কর্মীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে এগুলি বিতরণ করা হয়।

রবিবার(১৩ ফেব্রুয়ারী) বিকালের দিকে বেনাপোল রেলওয়ে স্টেশন রোডস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে অতিথি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন, বেনাপোল-পুটখালি শাখা কমান্ডার- বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার,ডেপুটি কমান্ডার-আব্দুল মান্নান,আবুল হোসেন(সদস্য,বেনাপোল),আবু সামা(শার্শা থানা কমিটির সদস্য), সদস্য-আব্দুল লতিফ,শামসুল হুদা মিন্টু এবং বাহাদুরপুর শাখা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দ্বীন মোহাম্মদ এবং তার নেতৃত্বে বেনাপোল, বাহাদুরপুর ও পুটখালী ইউনিটের বীর মুক্তিযোদ্ধাগণ।

মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম হাওলাদার কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন, এখনও পর্যন্ত রাষ্ট্র কি মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা করতে পেরেছে? শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে এনে কি প্রজন্মের কাছে তুলে ধরতে পেরেছে? আজ স্বাধিনতার ৫০ টি বছর আমরা পার করেছি,কিন্ত এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদের সংসদ সন্তান কমান্ডের প্রজন্মের কাছে শহীদের হিসাব এবং স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে পারিনি। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সন্তান কমান্ডের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এসময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষে উপস্থিত ছিলেন, বেনাপোল আহবায়ক- কামরুজ্জামান তরু, শফিকুর রহমান, এনামুল হক জুয়েল, আবুল হাসেম, ওসমান গণি, মিল্টন, বাবলুর রহমান, শফিউর রহমান, জিল্লুর রহমান, উসমান গণি(২), জাহিদ হাসান,রফিকুল ইসণাম,নয়ন হোসেন,মনির হোসেন সহ প্রমুখ।

এ কম্বল বিতরণে সার্বিক সহযোগীতায় ছিলেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড যশোর জেলা শাখা ও বেনাপোল পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক-মোঃ ফারুক হোসেন উজ্জল।

শীতবস্ত্র বিতরণ কালে শার্শা ও বেনাপোল মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কামরুজ্জামান তরু বলেন, আমদেরই আশে পাশে চরম অবহেলায় থাকেন একশ্রেণীর অসহায় মানুষ। দৃষ্টি সীমায় হয়তো সবই দেখা যায় কিন্ত তাদের পাশে কখন আমাদের দাঁড়ানো হয়না। এই মানুষদের মাঝে একটু উষ্ণতার পরশ নিয়ে এটা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। পরবর্তীতে আমরা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত রাখবো “ইনশাআল্লাহ”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST