বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেতাগীতে সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘ’র্ষ, পুলিশ সদস্যসহ আ-হ’ত ৩০ ।

Reporter Name / ৬২২ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৩ পূর্বাহ্ণ

‎ ‎মোঃ রিপন হাওলাদার ‎বেতাগী (বরগুনা)প্রতিনিধিঃ ‎ ‎বরগুনা বেতাগীতে গালর্স স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত ৩০। আহতদের বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত নয় ঘটিকার সময় বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, বেতাগী গালর্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে উপজেলা বিএনপি আহবায়ক মো: হুমায়ুন কবির মল্লিক ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: সোয়েব কবিরের মধ্যে কথার কাটাকাটি হয়।  এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। মুর্হূতের মধ্যে দেশীয় অস্ত্র রানদা, বগি দা, চ্যানা, লোহার রড, পাইপ, লাঠিসোটাসহ হামলায় লিপ্ত হয়। আধাঘন্টা ব্যাপি এই সংঘর্ষ চলে। সংঘর্ষে উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মল্লিক, উপজেলা ছাত্রদলের আহবায়ক সোয়েব কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: জামাল খান সহ দুই গ্রুপের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।  পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে যেয়ে থানা পুলিশের এস আই এমাদুল,এএসআই জাহিদুল ও একজন পুলিশ কনেস্টেবল আহত হয়েছে। হামলার বিষয়টি বিএনপি’র একগ্রুপ অন্যগ্রুপবে দ্বায়ী করছেন এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছেন। ‎ ‎আহত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামাল খান বলেন,’ আমাদের যুবদলের নেতাকর্মীদের অতর্কিতভাবে উপজেলা ছাত্রদলের আহবায়ক সোয়েব কবির সন্ত্রাসী বাহিনীদ্বারা হামলা করেছে। আমরা এই হামলার সুষ্ঠু বিচার চাই।এবিষয় বেতাগী উপজেলা বিএনপি’র আহবায়ক মো: হুমায়ুন কবির মল্লিক বলেন,’ গার্লস স্কুল এন্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরার পথে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান কবির ও তার ছেলে সোয়েব কবির সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের নেতাকর্মীদের উপর অর্তকিতভাবে হামলা করেন। আমি নিজেও গুরুতর আহত হয়েছি এবং আমার দলের ১৫-২০ জন নেতাকর্মীকে গুরুতর আহত করেছে। হামলার বিষয়টি বিএনপি’র দলের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান কবির বলেন,’ উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মল্লিক ২০১৪ সালে বিএনপি’তে ঢুকছে। দলে ঢুকে টাকার বিনিময় একটি কমিটি কিনে আনছে এবং বিভিন্ন এলাকায় তার বাহিনীদ্বারা লুটপাট করেছে, বাড়িঘর ভাংচুর করছে। ৫ আগস্টের পর তার সন্ত্রাসী বাহিনী দ্বারা ভাংচুর ও লুটপাট করেছে। আজকে হুমায়ুন মল্লিক আমার ছেলে সোয়েব কবিরের মাথায় আঘাত করেছে এবং গুরুতর আহত হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দলের হাই কমেন্টের কাছে এর বিচার দাবি করছে। ‎ ‎এবিষয় বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান মনির বলেন,’ বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। বর্তমানে পৌর শহরে পর্যাপ্ত পুলিশ ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST