সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেতাগীতে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম।

Reporter Name / ৩৯৭৭ Time View
Update : শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ১২:০৫ অপরাহ্ণ

মো:রিপন হাওলাদার (স্টাফ রিপোর্টার ) বরগুনার জেলার বেতাগী উপজেলায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা ।শুক্রবার ইফতার শেষে বাড়ি ফেরার পথে পৌরসভার বাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসা দিতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়েছি। তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসক জানিয়েছেন, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আহত যুবলীগ নেতার নাম টুটুল খান (৩৫)। তিনি বেতাগী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. টুটুল খাঁন বলেন, বরগুনা জেলা ছাত্রলীগের বহিস্কৃত সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে মিরাজ গাজী, মিজান গাজী, রাসেল সহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে আমার ওপর হামলা চালায়। আমি চিৎকারে দিলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রলীগ নেতা অভিযোগ করে বলেন, বহিস্কৃত ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রফিক এর আগেও কয়েকজনকে কুপিয়ে যখম করেছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে। সে এলাকায় মাদক ব্যবসার সাথেও জড়িত। এজন্য তাকে ছাত্রলীগের পদ থেকে বহিস্কারও করা হয়। বহিস্কারের হবার পরও তার অপকর্ম থেমে নেই। অভিযোগের বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সদ্য বহিস্কৃত সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, আমি শুনেছি বেতাগীতে একটি ঝামেলা হয়েছে। তবে আমি এখন পাথরঘাটায় আছি। প্রথম থেকেই আমার বিরুদ্ধে এসব মিথ্যে অভিযোগ। আমি ছাত্ররাজনীতি করে কেন কাউকে কোপাতে যাবো? আপনারা খোঁজ নিন, আমি ২১ দিন যাবৎ পাথরঘাটা আছি। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পিছনে জড়িতদের বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। কিন্তু এখনও পর্যন্ত এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST