সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়া প্রয়ান

Reporter Name / ২১৪০ Time View
Update : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ১২:১২ অপরাহ্ণ

 হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ দীর্ঘ ১১ মাস ১৪দিন জ্ঞানহীন(কোমায়) থাকার পর গত শনিবার ,২৫ এপ্রিল’২৩ ভোর ৪টায় বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়া(৭৬) নিউইয়র্ক সিটির ফ্লাশিং হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। প্রসংগত উল্লেখ্য, ভোলা জেলার কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন গত বছর ১১ মে’২২ সকাল সাড়ে ১১টায় জামাইকার হিলসাইড এভিনিউ দিয়ে পথ চলার সময় একজন দুস্কৃতিকারীর ধাক্কায় গুরুতরভাবে আহত হয়ে দীর্ঘদিন জ্ঞানহীন অবস্হায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের শত প্রচেষ্টা সত্বেও তাঁর জ্ঞান ফিরে আসেনি এবং আজ তিনি না ফেরার দেশে চলে গেছেন। আসুন, আমরা সকলে মিলে এই মহান দেশ প্রেমিক ব্যক্তিটির জন্য জন্য মহান রাব্বুল আলামিনের কাছে তাঁর আত্মার মাগফেরাত কামনা করি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া প্রার্থনা করি। বীর মুক্তিযোদধা ও লেখক মকবুল তালুকদার বাপসনিউজকে এসংবাদ জানিয়েছন । বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়া যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটারন্স’৭১’ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন।তিনি পচাওর পরবর্তীতে খুনী জিয়া কর্তৃক সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা কর্মকর্তা নিধন পরিকল্পনার আওতায় দন্ডপ্রাপ্ত হন এবং সৌভাগ্য ক্রমে বেঁচে যাওয়ার পর খুনী জিয়ার ফাঁসি দাবী করে বাংলাদেশে তাঁর নেতৃত্বে সেনাবাহিনীর দন্ডপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত সদস্যদের পরিবার পরিজনদেরকে নিয়ে আন্দোলন গড়ে তোলেন; যা কিনা আজও চলমান। বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়াএকজন অত্যন্ত বিনয়ী, হাসি খুশী এবং সাদা মনের মানুষ ছিলেন। মরহুমের নামাজে জানাযা ২৫ এপ্রিল’ ২৩ বাদ মাগরেব জামাইকা মুসলিম সেন্টার, ১৬৮ হিলসাইড মসজিদে অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে তাঁর কফিন বাংলাদেশের জাতীয় পতাকায় আচ্ছাদিত করে নিউইয়র্কে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগন মরহুম রুহুল আমিনকে সর্বশেষ স্যালুট জানান ।এ সময় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করবেন নিউইয়র্কস্হ ডেপুটি কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান। বীরমুক্তিযোদ্ধা মরহুম রুহুল আমিন ভূইয়ার নামাজে জানাযা ও স্যালুট প্রদান অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাস রত মুক্তিযোদ্ধা এবং সুভানুধ্যায়ী সুহৃদ বৃন্দ উপস্হিত ছিলেন । সংগঠনের পক্ষ থেকে সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ ও সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফারুক হোসাইনসহ প্রবাসী বিভিন্ন সংগঠন রুহুল আমীন ভুইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST