বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান শাহীনুর রহনান চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

Reporter Name / ৯৬০ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২৯ অপরাহ্ণ

 

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরী শাহিনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনয়ন করেছেন সকল ইউপি সদস্য/সদস্যাগন।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিয়েছেন, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ফরজ আলী, ইউপি সদস্য মো: ফেরদৌস আলী, ইউপি সদস্য মো: হামিদুল ইসলাম, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান রায়হান, ইউপি সদস্য মো: শফিউল ইসলাম, ইউপি সদস্য মো: নিজামুদ্দিন, ইউপি সদস্য মো: এনামুল হক, ইউপি সদস্য মো: মাজিদুল ইসলাম, ইউপি সদস্য মো: আতিয়ার রহমান, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্যা মোছা: নাসরিন আরা, মোছা: শাহিদা বেগম, মোছা: শাম্মি আক্তারসহ ইউপি সদস্য ও মহিলা সদস্যরা।

অভিযোগে জানা যায়, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরী শাহিন নির্বাচিত হওয়ার পর থেকে নানা অনিয়মের সাথে জড়িয়ে পড়েন।

তাঁর আমলে টিআর, কাবিখা, জিআর, কাবিটা, ভিজিডি, ভিজিএফ, এডিবি, লজিক, ইজিপিপি, পরিষদের রাজস্ব ইজারার অর্থ, ইউপি ট্যাক্স, জন্ম-মৃত্যু নিবন্ধন ফি, হাটবাজার, ১ শতাংশ খাতের অর্থ নিজের খেয়ালখুশি মতো ব্যবহার করে থাকেন।

তারা আরও জানান, সম্প্রতি মাটিয়াকুড়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের পুরাতন টিনের ঘর ভেঙ্গে নতুন করে বাড়ি নির্মানের কালে ৫৩ টি বাড়ির যাবতীয় টিন পিলার ১০ লক্ষাধিক টাকায় বিক্রি করে আত্মসাত করেছেন।

তিনি ইউনিয়ন পরিষদের কোনো সদস্যের সঙ্গে আলোচনা না করে নিজের ইচ্ছামতো খরচ করেন।

ইউপি সদস্যদের স্বাক্ষর নকল করে বিভিন্ন প্রকল্পের কাজ তাঁর পছন্দের ব্যক্তিদের দিয়ে দেন।

মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি এবং মুঠোফোনও রিসিভ করেন নাই।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ও বিধি মোতাবেক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST