সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিরামপুরে লিচু বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name / ২৫৯৪ Time View
Update : বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ১১:৪২ পূর্বাহ্ণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-বিরামপুর পৌর শহর এলাকা দোশরা পলাশবাড়ি মৃত খাজের উদ্দীনের লিচু বাগান থেকে মাহবুব আলম সাকিব (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহবুব আলম সাকিব পাবর্তীপুর উপজেলার সংকরপুর গ্রামের মিন্টু প্রামানিক এর ছেলে। বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪ টার দিকে দোশরা পলাশবাড়ি মৃত খাজের উদ্দীনের লিচু বাগানে মাহবুব আলম সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। আরো জানা যায়, নিহতের মাথায় ইট দিয়ে থেঁতলানো এবং গলায় গামছা পেঁচানো ছিলো। লাশের পরনে নীল রংয়ের লুঙ্গি ও গায়ে মিষ্টি রংয়ের টি-সার্ট রয়েছে।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লিচু বাগান থেকে মাহবুব আলম সাকিব নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এমআব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST