সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিভিন্ন কর্মচূচীর মধ্য দিয়ে যশোর বেনাপোল পৌরসভায় বিশ্ব পানি দিবস-২০২৩ উদযাপন

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ / ১৮৪৭ Time View
Update : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৩:১১ পূর্বাহ্ণ

বেনাপোল পৌরসভায় বিশ্ব পানি দিবস ২০২৩ উদযাপন কারণ বসতে ২২শে মার্চ দিবসটি পালন করা হয়নি আজ ২৮ শে মার্চ দিবসটি পালন করা হয় উপলক্ষ্যে বেনাপোল পৌরসভা ও ঢাকা আহছানিয়া মিশনের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এবারের পানি দিবসের প্রতিপাদ্য ছিল “Accelerating Change to solve water and sanitation crisis” (পানি ও স্যানিটেশন সমস্যা সমাধানে ত্বরান্বিত পরিবর্তন)। এ আন্তর্জাতিক দিবসটি উদযাপন উপলক্ষ্যে আজ বেনাপোল পৌরসভা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। র‌্যালি শেষে পৌরসভা হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এর আগে আজ সকালে বেনাপোল শিশু একাডেমি এন্ড হাই স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ব পানি দিবস- ২০২৩ উপলক্ষ্যে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ব পানি দিবসের এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন। ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার মোঃ ইকবাল হোসাইন এর সঞ্চালনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ- ও কর্মচারীবৃন্দ, ও বেনাপোল একতা প্রেস ক্লাবের সাংবাদিক সাহিদুল ইসলাম শাহীন ও সাংবাদিক মুরাদ হোসেন এ ছাড়াও বেনাপোল শিশু একাডেমি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ ও অন্যান্য শিক্ষক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ। স্বাস্থ্য সুরক্ষা এবং পানিবাহিত রোগব্যাধী থেকে মুক্ত থাকার জন্য প্রধান অতিথি তার বক্তব্যে আর্সেনিক, আয়রন ও জীবানুমুক্ত নিরাপদ পানি ব্যবহারের উপর বিশেষ ভাবে গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST