রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রীপিস ও লেহেঙ্গা উদ্ধারসহ ০১ জন চোরাকারবারী আটক হয়েছে র‍্যাবের হাতে,

Reporter Name / ২৫৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ১:৩৭ অপরাহ্ণ

মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রীপিস ও লেহেঙ্গা উদ্ধারসহ ০১ জন চোরাকারবারী আটক হয়েছে র‍্যাবের হাতে,
র‌্যাব-৭, চট্টগ্রামের অভিযানে ফেনী থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রীপিস ও লেহেঙ্গা উদ্ধারসহ ০১ জন চোরাকারবারী আটক।

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, র্দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় চোরাকারবারী ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় নিয়ে একটি কাভার্ডভ্যান যোগে ফেনী-কুমিল্লা হয়ে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ০৬ এপ্রিল ২০২২ তারিখ ০৮২০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানা এলাকায় ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এ সময় র‌্যাব সদস্যরা আসামী মোঃ রবিউল আলম (৩৫), পিতা- আব্দুল জলিল, সাং- বিজয়করা, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেখানো ও সনাক্তমতে তার দখলে থাকা কাভার্ডভ্যানে চোরাইকৃত মোট ৩,৮৬৫ পিস ভারতীয় শাড়ি, ১,২২০ পিস থ্রীপিস, ১১০ পিস ভারতীয় লেহেঙ্গা, এবং বিভিন্ন রং এর ০৬ রোল গজ কাপড় উদ্ধারসহ আসামীকে গ্রেফতার এবং উক্ত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী দেশ ভারত হতে শুল্ক/কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বিভিন্ন কাপড় আনায়নপূর্বক বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত চোরাই কাপড়ের আনুমানিক মূল্য ০১ কোটি ২০ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST