সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিদ্যুৎস্পৃষ্টে আহত মোস্তফা জন্য মানবিক সাহায্যের আবেদন

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ / ২২৯৭ Time View
Update : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৫৩ পূর্বাহ্ণ

 যশোরের শার্শায় হাই ভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীর্ঘ তিন মাস বিনাচিকিৎসায় বিছানায় ছটফট করছেন মোস্তফা (৩০) নামে এক যুবক। সে উপজেলার নাভারণ ডকের বাগান গ্রামের মুজিবর শেখের ছেলে। বিদ্যুৎ লাইনে কাজ করার সময় অসাবধানতায় হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় ঝলসে গেলে তাকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হলে অর্থের অভাবে চিকিৎসা কার্যক্রম থেমে যায় তার। প্রথম অবস্থাতে চিকিৎসা বাবদ আনুমানিক ২ লাখ টাকা খরচ হলেও তার সেরে উঠতে আরো ২ লাখ টাকা প্রয়োজন বলে জানান মোস্তফার পরিবার। এ অবস্থায় ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তশালী ও সকল শ্রেণিপেশার মানুষের কাছে মানবিক সাহায্যের আবেদন করেছেন মোস্তফার অসহায় মা বাবা। মোস্তফার পিতা মুজিবর শেখ বলেন, আগামী সপ্তাহে ছেলেকে নিয়ে ঢাকায় যেতে হবে। এই মুহূর্তে ছেলের চিকিৎসার জন্য চাহিদা অনুযায়ী টাকা নাই। এখন সন্তানের উন্নত চিকিৎসার জন্য ২ লাখ টাকা প্রয়োজন। সন্তানকে বাঁচাতে মোস্তফার মা সফুরা বেগম বলেন, ধার দেনা করে চিকিৎসা করাতে গিয়ে এখন অর্থাভাবে ছেলের চিকিৎসা থমকে গেছে। এই মুহূর্তে এতগুলো টাকা জোগাড় করা কোন ভাবে সম্ভব না। সমাজের বিত্তশালী ও সকল শ্রেণি পেশার মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। মোস্তফাকে বাঁচাতে সার্বিক যোগাযোগ ও অর্থ পাঠাতে ০১৯৮৩-৬৬০০৮০ (স্ত্রীর বিকাশ নাম্বার) এবং ০১৯১৫৩৬৯৯০১ (পিতা) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST