সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বিএসএনপিএস এর সাংগঠনিক সফর শুরু:নরসিংদী ও কিশোরগঞ্জ সাংবাদিক নেতাদের সাথে মতবিনিময়

Reporter Name / ২৫০০ Time View
Update : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৪:১৩ পূর্বাহ্ণ

 বিশেষ প্রতিনিধিঃ জনতার নিঃশ্বাস:: সংগঠনকে গতিশীল করতে ও পনেরো দফা দাবির প্রতি জনমত সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা(বিএসএনপিএস) কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু করেছে। প্রথমেই দুটি জেলার সাংবাদিক নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা(বিএসএনপিএস) এর কেন্দ্রীয় কমিটির এক প্রতিনিধি দল। আজ রোববার(১১ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদী জেলা সাংবাদিক নেতৃবৃন্দের সাথে নরসিংদী উপজেলা মোড়স্থ সাপ্তাহিক চেতনা কার্যালয়ে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সাপ্তাহিক চেতনা এবিএম আজরাফ টিপু সভাপতিত্বে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার নির্বাহী কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ সভাপতি শিবলী সাদিক খান, সহসভাপতি মোশারফ হোসেন নীলু, সাংবাদিক নেতা কেন্দ্রীয় সদস্য আজিজুল হক তালুকদার, কেন্দ্রীয় সদস্য মাহেলা আক্তার মালা, নরসিংদী জেলা সাংবাদিক নেতৃবৃন্দ আশিকুর রহমান, প্রনয় কুমার ভৌমিক, সুমন প্রমুখ মতবিনিময় কালে আলোচনা করেন। সংগঠনের পক্ষে সভাপতি আবু বকর সিদ্দিক সাংবাদিকদের অধিকার মর্যাদা রক্ষায় ১৫ দফা দাবি আদায়ের আন্দোলনকে বেগমান করতে বিভিন্ন দিক তুলে ধরে ১৫ দফার ফেস্টুন লিফলেট হস্তান্তর করেন। পরে রাত সাড়ে সাতটার দিকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দুর্জয় মোড়ে ছাবির উদ্দিন রাজুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা কেন্দ্রীয় সভাপতি আবু বকর সিদ্দিক সিনিয়র সহসভাপতি শিবলী সাদিক খান, সহসভাপতি মোশারফ হোসেন নীলু, কেন্দ্রীয় সদস্য আজিজুল হক তালুকদার, সদস্য, মাহেলা আক্তার মালা, ভৈরব উপজেলা সাংবাদিক নেতা কাজী আবুল খায়ের, ফয়জুল কবীর, কাজী আবুল হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়াতে ১৫ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করে বলে দ্রুত সাংবাদিকদের সংগঠিত হবে। সংগঠনটিকে আরো গতিশীল করতে সবাই একমত পোষণ করেন এবং নিরলস পরিশ্রমে প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST