সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বানারীপাড়ায় যেকোন সময়ে ঝুকিপূর্ন ব্রীজটি ধ্বসে ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা।।

Reporter Name / ২৪৬৪ Time View
Update : শুক্রবার, ১৩ মে, ২০২২, ২:০১ পূর্বাহ্ণ

 

জাকির হোসেন//
বরিশালের বানারীপাড়ায় ঝুকিপূর্ন ব্রীজটি ধ্বসে যেকোন সময় ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা।
উপজেলার বাইশারী ইউনিয়নের ঝুকিপূর্ন এই ব্রীজটি হতে প্রতিনিয়ত হাজার হাজার মানুষও চলাচল এবং যান বাহন যাতায়াত করেন। ব্রীজটির অবস্থা বর্তমানে এতোটাই নড়বরে যেকোন সময় ভেঙ্গে পড়ে মারাত্মক দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ঝুকিপূর্ন এই ব্রীজটি অপসারন করে নতুন ব্রীজের দাবি এলাকাবাসীর সহ সকল মহলের। বানারীপাড়া উপজেলায় ৮ টি ইউনিয়নের মধ্যে নদীর পশ্চিম পাড়েই ৫ টি ইউনিয়ন। নদী পাড় হলেই বাইশারি ইউনিয়ন পঃ বাইশারী, ডুমুরিয়া, জসিম উদ্দিন, ইলুহার, মলুহার, বিহারিলাল, যাওয়ার এক মাএ রাস্তা বাইশারী ইউনিয়ন পরিষদের সামনের রাস্তাটি।
আর এই রাস্তাটির এপার ওপারের একমাত্র সেতু বন্ধন এই ব্রীজটি। এখান থেকে প্রতি দিন হাজার হাজার মানুষ চলা ফেরা করে, প্রতি দিন শত শত ছাত্র -ছাএী স্কুল কলেজে যাওয়া আসা করে। আর সবারই জীবনের ঝুকি নিয়ে এই ঝুকিপূর্ণ এই ব্রীজটি পার হয়েই যাতায়াত করতে হয়। বর্তমানে ব্রীজটি অবস্থা এতোটাই বেহাল যে গাড়ি চলাচল করতে পারে না, এক সাথে ৪/৫ মানুষ চলতে পারে না। এতোটা সরু যার কারনে বিগত দিনে ব্রীজটি দুটি গাড়ি একসাথে পাড় হতে বেগ পোহাতে হতো। মানুষ হেটে যাওয়ার সময় সাবধানতা অবলম্বন না করলে গাড়িতে লাগে ধাক্কা লাগে। এছাড়াও বিভিন্ন জায়গায় মাত্রাতিরিক্ত ভাবে ডেবে গিয়ে উচু নিচু হয়ে গেছে অনেক আগেই। এলাকাবসী থেকে জানা গেছে প্রায় ৫ বছর পর্যন্ত এ বেহাল অবস্থা। বর্তমানে ব্রীজটিতে বিপদ সংকেত লাল নিশান লাগানো হয়েছে। যা সবারই দৃশ্যমান। ওই এলাকার বাসিন্দা জাহিদ হাসান জানান, ব্রীজটি অনেক পুরোনো। তাই নতুন করে তৈরী করা দরকার। ঝুঁকি পূর্ন এই ব্রীজটি অপসারন করে পুনঃনির্মাণ এখন সময়ের দাবী। নতুন ব্রীজের হওয়ার আগ পর্যন্ত বড় ধরনের দূর্ঘটনা এড়াতে বড় যান-বাহন চলা চল নিষেধাজ্ঞার দাবী জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি বরিশাল ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম তালুকদার এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক সহ জনপ্রতিনিধিদের কাছে ব্রীজটি পুনঃ নির্মাণ দাবী জানিয়েছেন এলাকার সচেতন জনগন।
তাদের আশা এমপি শাহে আলম যেভাবে বানারীপাড়ার উন্নয়ন করে যাচ্ছে সে তালিকায় স্থান পাবে বাইশারীর এই জরাজীর্ণ ব্রীজটিও। এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও আধুনিকতার ছোয়া পাবে এলাকায় মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST