বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বানারীপাড়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দকৃত ইলিশ মাছ এতিমখানা ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ

Reporter Name / ৮৬৪ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ২:৫৯ পূর্বাহ্ণ

জাকির হোসেন, বানারীপাড়া প্রতিনিধি // বরিশালের বানারীপাড়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দকৃত ইলিশ মাছ এতিমখানা ও দুস্থ অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। গত রবিবার দিনভর মৎস্য দপ্তরের অভিযানে প্রচুর পরিমাণে জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত চাল পুরানো হয় এবং ইলিশ মাছ এতিমখানা এবং ১২ টি অসহায় দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফা ইয়াসমিন এর দিক নির্দেশনায় ও দপ্তরের অন্যান্য সদস্যদের অক্লান্ত পরিশ্রমে প্রতিনিয়তই প্রচুর পরিমাণ জাল জব্দ হয়। মা ইলিশ রক্ষার অভিযানের প্রধান সমন্নয়ক উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী, সহ সমন্বয়ক মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, ক্ষেত্র সহকারী জয়দেব সমদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির অভিযানে অগ্রণী ভূমিকা পালন করে । এ ছাড়াও অভিযান কার্যক্রমে কাজল রেখা, গননাকারী প্রসেনজিৎ বড়াল, ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী নির্ঝর কবির, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী সুমন হাওলাদার ও এনামুল কবির অভিযানে অংশগ্রহণ করে। উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী বলেন মাছ আমাদের সম্পদ আমাদের প্রত্যেকেরই উচিত এই মাছকে রক্ষা করা। তাই যার অবস্থান থেকে সবার মাঝে সচেতনতা তৈরি করা, ইলিশ নিধনে নিরুৎসাহিত করা। সবার সচেতনতা ও গুরুত্বপূর্ণ ভূমিকাই পারে বাংলাদেশকে ইলিশের সমৃদ্ধশালী করতে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST