রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বানারীপাড়ায় বিএনপি নেতা মাহবুব মাস্টারের নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির  র‍্যালি অনুষ্ঠিত

Reporter Name / ১১৩৪ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:১৮ অপরাহ্ণ

  জাকির হোসেন, বানারীপাড়া বরিশাল প্রতিনিধি// বরিশালের বানারীপাড়ায় জেলা বিএনপির সদস্য  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাপ মাহমুদ মাহবুব মাস্টারের নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির  র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর সকাল ১১ টায় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট বিদ্যালয় মাঠ হতে হাজার হাজার বিএনপি নেতা কর্মী সমর্থকদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির  র‍্যালি শুরু হয়। বানারীপাড়া বন্দরবাজার হয়ে বাইপাস সড়ক দিয়ে বানরীপাড়া বাজার প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড চত্বর হয়ে টিএনটি ঘুরে কলেজ হয়ে বানারীপাড়া মাঠে এসে শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়। সারাটা সময় জুড়ে আকাশে বাতাসে প্রকম্পিত হয় জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া ও বানারীপাড়া উজিরপুর বিএনপির একমাত্র অভিভাবক বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য এস শরফুদ্দিন আহাম্মেদ সান্টু সরদারের নাম। শান্তি ও সমৃদ্ধির বানারীপাড়ায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ঠাই হবে না, বানারীপাড়া উপজেলা সান্টু ভাইয়ের আস্তানা, বিএন পির ঘাটি বানারীপাড়ার মাটি এমনই স্লোগানে স্লোগানে মুখরিত হয় বানারীপাড়া উপজেলার সর্বস্তর। বানারীপাড়া উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভার সর্বস্তরের নেতাকরমিরা এই সম্প্রীতি ও শান্তির  র‍্যালি ও সমাবেশ অংশগ্রহণ  করে। শান্তির র‍্যালি যেন জনসমুদ্র পরিণত হয়ে যায়। বানারীপাড়া এত বড় র‍্যালি এবং এত জনসমুদ্র বিএনপি নেতাকর্মীর মনে উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হয়েছে । শান্তির র‍্যালি  ও সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে জাতীয় পতাকা হাতে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে , তারেক রহমান  বানারীপাড়া উজিরপুর বিএনপি নেতা এস শরফুদ্দিন আহমেদ সান্টু সরদার কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জিয়াউর রহমানের আত্মার শান্তির জন্য আল্লাহর কাছে সমাবেশে দোয়া প্রার্থনা করে সম্প্রীতি ও শান্তির  র‍্যালি ও সমাবেশ সমাপ্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST