মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বাঘায় জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয় উদ্বোধন ও প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত!

Reporter Name / ৪৮৫ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ণ

 স্টাফ রিপোটার : রাজশাহীর বাঘায় জাতীয় সাংবাদিক সংস্থা’র নতুন কার্যালয় উদ্বোধন, নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি সভা এবং সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় বাঘা উপজেলা কমিটির আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা বাঘা উপজেলা কমিটির সভাপতি সাজ্জাদ মাহমুদ সুইট এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তন্ময় দেবনাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সভাপতি মোঃ নূরে ইসলাম মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু এবং দপ্তর সম্পাদক মোঃ সুরুজ আলী। অনুষ্ঠানে নবগঠিত উপজেলা কমিটির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান খান রিপন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক নুরুজ্জামান নাইম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তসিকুল ইসলাম এবং সদস্য রাতুল সরকারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথিদের বক্তব্যে তারা বলেন, “সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও পেশাগত মর্যাদা রক্ষায় জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় কাজ করে যাচ্ছে। নবগঠিত বাঘা কমিটি সেই দায়িত্ব সততার সঙ্গে পালন করবে বলে আমরা বিশ্বাস করি।” প্রধান অতিথি মো: নূরে ইসলাম মিলন তার বক্তব্যে বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেন ছিলেন সাংবাদিক সমাজের নির্ভীক কণ্ঠস্বর। তাঁর দেখানো পথে এগিয়ে গেলে সংগঠন আরও শক্তিশালী হবে। সাংবাদিকদের কল্যাণে ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।” দোয়া মাহফিল পরিচালনা করেন মোহাম্মদ হজরত আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST