সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বাংলাদেশ প্রেসক্লাব শার্শা উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত 

Reporter Name / ৩০৯ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬, ২:২৬ অপরাহ্ণ

 নিজস্ব প্রতিনিধি : সারাদেশের ন্যায় বাংলাদেশ প্রেসক্লাব শার্শা উপজেলা শাখার আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস (৩ মে ২০২৬ ইং) উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৪ দফা দাবিতে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে ২০২৬ ইং রবিবারে শার্শা উপজেলা পরিষদ এর সামনে বিশ্ব মুক্ত গণমাধ্যম  দিবস (৩ মে ২০২৬)উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৪ দফা দাবিতে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব শার্শা উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান (আসাদ) এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ খোরশেদ আলম। এছাড়াও উক্ত মুক্ত সাংবাদিকতা দিবস অনুষ্ঠানে আরও উপস্থিত বাংলাদেশ প্রেসক্লাব শার্শা উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ, সদস্য- মোঃ তরিকুল ইসলাম, ইমরান হোসান হৃদয়, আবু সাঈদ, আবু মুসা, হৃদয়, সাজিদ হোসেন ও মানবাধিকার কর্মী মাহবুব, আলামিন প্রমুখ। উক্ত গণমাধ্যম মুক্ত দিবসে বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  একই সঙ্গে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এসময় শার্শা উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান (আসাদ) বলেন, স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করে, সত্য উদঘাটন করে এবং রাষ্ট্রের বিভিন্ন খাতের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরে জাতিকে সঠিক দিকনির্দেশনা প্রদান করে থাকেন। এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের নানা ধরনের ঝুঁকি, হয়রানি ও প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। সাংবাদিকদের অধিকার সচেতনতা বৃদ্ধি, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দেশব্যাপী প্রায় ৭শত শাখা সংগঠন নিয়ে গঠিত দেশের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাপী ৩ মে ‘বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রেসক্লাব যশোরের শার্শা উপজেলা শাখা দিবসটির তাৎপর্য তুলে ধরতে এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খানের প্রস্তাবে নিম্নোক্ত ৪ দফা দাবি উত্থাপন করছে- দাবিসমূহঃ ১। শিক্ষা ব্যবস্থায় সাংবাদিকতা অন্তর্ভুক্তিকরণ: দেশের স্কুল ও কলেজ পর্যায়ে সাংবাদিকতা বিষয়ক পাঠ্যপুস্তক প্রবর্তনের মাধ্যমে নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তি, গণমাধ্যম ও নৈতিক সাংবাদিকতা সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে হবে। ২। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ: সাংবাদিকদের দায়িত্ব পালনকালে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, যাতে তারা নির্ভয়ে ও স্বাধীনভাবে কাজ করতে পারেন। ৩। তথ্যভিত্তিক প্রতিবেদনের জন্য সম্মানী প্রদান। অনিয়ম, দুর্নীতি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের জন্য ন্যূনতম ২৫% তথ্য সম্মানী নির্ধারণ ও প্রদান নিশ্চিত করতে হবে। ৪। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পূর্ণাঙ্গ স্বীকৃতি ও বাস্তবায়ন: গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কার্যকরভাবে প্রতিষ্ঠা ও বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্রের ভিত আরও সুদৃঢ় করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। উপরোক্ত দাবিসমূহ বাস্তবায়িত হলে দেশের সাংবাদিক সমাজ আরও দায়িত্বশীল, দক্ষ ও সাহসী ভূমিকা রাখতে সক্ষম হবে এবং গণতন্ত্রের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস। অতএব, উপরোক্ত বিষয়সমূহ  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উপস্থাপনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি সদয় দৃষ্টি ও আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করে আলোচনা সভাটি সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST