মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বাংলাদেশ প্রেসক্লাব গৌরীপুর উপজেলা শাখায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৪১ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬, ৪:৫৩ পূর্বাহ্ণ

 শামীম তালুকদার : বাংলাদেশ প্রেসক্লাব,ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখায় সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে ২০২৬) সন্ধ্যা ৭ ঘটিকায় গৌরীপুর পাটবাজারে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকদের ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সমাজ উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক রিন্টু দেবনাথ, সাংবাদিক আর এইচ আজমী মিথুন, সাংবাদিক লুৎফুর রহমান খান, সাংবাদিক মনিরুল ইসলাম, সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংবাদিক সুপক রঞ্জন উকিল, সাংবাদিক রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক জহিরুল হুদা লিটন এবং সাংবাদিক সাইফুল আলম প্রমুখ। বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক ও সচেতন সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের ইতিবাচক দিক জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে গণমাধ্যমের কার্যকর ভূমিকা নিয়েও মতবিনিময় করা হয়। এছাড়া বাংলাদেশ প্রেসক্লাব-কে গৌরীপুর উপজেলায় আরও শক্তিশালী, উন্নত ও যুগোপযোগী সংগঠন হিসেবে গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা সত্য ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST