সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বজ্রপাত থেকে রক্ষা পেতে তালবীজ রোপণ করলো খেশরা ব্লাড ফাউন্ডেশনঃ

Reporter Name / ১৮৮৯ Time View
Update : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ১২:৫৩ অপরাহ্ণ

 সাইদুর রহমান আকাশ বুধবার, ৩০ আগষ্ট ২০২৩। তালা উপজেলার খেশরা ইউনিয়নে ‘খেশরা ব্লাড ফাউন্ডেশন’ এর উদ্যোগে বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে দিনভর তালের বীজ রোপণ করেছে খেশরা ব্লাড ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবীরা। বুধবার (৩০ আগষ্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা – খেশরা তিন কিলোমিটার রাস্তার দুইপাশে প্রায় ৩০০০ তালবীজ রোপন করে তারা। তালবীজ রোপন উদ্বোধন করেন খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্টা প্রভাষক রাজিব হোসেন রাজু। এ সময় আরও উপস্থিত ছিলেন শালিখা ডিগ্রী কলেজের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক পলাশ কুমার দাশ, ইউপি সদস্য মোড়ল শামসুল হক, ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা প্রভাষক এস. আর আওয়াল, সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন, ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক শেখ জাকির হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ও ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্টা গোলদার সুমন হোসেন। খেশরা ব্লাড ফাউন্ডেশন এর পরিচালক মেজবাহুর রহমান নাহিদের নেতৃত্বে তালের বীজ রোপনে অংশ নেয় শাহিন ইসলাম রনি, সাব্বির রহমান, ইমন হোসেন, আখতারুজ্জামান, জয়ন্ত দাশ, রাজু দাশ, আসিফ শাহরিয়ার, সাইফুল ইসলামসহ ১৫ থেকে ২০ জন স্বেচ্ছাসেবী। এ বিষয়ে রাজিব হোসেন রাজু বলেন, আমাদের গ্রামের ফসলের মাঠ থেকে ঘরবাড়ি অনেক দূরে হওয়ায় কৃষকরা মাঠে কাজ করার সময় বজ্রপাতে অনেকেই মারা যান। সেইসঙ্গে প্রতি বছর অনেক গবাদি পশু মারা যায়। তাল গাছ এসব দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে বলে এমন উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। এ উদ্যোগ বাস্তবায়নে ১৫ থেকে ২০ জন স্বেচ্ছাসেবীদের নিয়ে দিনভর তালের বীজ রোপণ করেছি। আমাদের মতো আপনারাও বাড়িতে পড়ে থাকা তালের বীজ বাড়ির আঙিনা কিংবা আশেপাশে রোপণ করুন। অথবা সেই বীজ তুলে দিন খেশরা ব্লাড ফাউন্ডেশনের হাতে। আসুন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত থেকে বাঁচতে তালের বীজ রোপণ করি। শালিখা ডিগ্রী কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক পলাশ কুমার দাশ বলেন, মাটির ক্ষয়রোধ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের জুড়ি নেই। এর পাশাপাশি গৃহ নির্মান ও হাতপাখা তৈরিতে তালগাছের ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তালপাতার পাখা আমাদের ঐতিহ্যের একটি অংশ। তাল গাছের ডালের আঁশ থেকে আধুনিক কালে রকমারি দ্রব্যাদিও প্রস্তুত হচ্ছে। তবে তালগাছের সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। নতুনভাবে তালবীজ রোপন এর মাধ্যমে আমরা এর বিলুপ্তি রক্ষা করতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST