বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বঙ্গমাতা সর্বদা বঙ্গবন্ধুকে শক্তি-সাহস যুগিয়েছেন “লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

Reporter Name / ১৫০৭ Time View
Update : বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ২:৫৭ পূর্বাহ্ণ

 নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সর্বদা বঙ্গবন্ধুকে শক্তি-সাহস যুগিয়েছেন। বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর প্রেরণা ও শক্তির উৎস। তিনি বঙ্গবন্ধুকে বলতেন, দেশের ও জনগণের জন্যে তোমার জন্ম হয়েছে। বঙ্গমাতা পাশে না থাকলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠা হয়তো সম্ভব হতো না। তিনি বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক ছিলেন। বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছিলেন। বঙ্গমাতা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা অভিন্ন অবিচ্ছেদ্য। নতুন প্রজন্মকে ফজিলাতুন্নেছা মুজিবের গুণাবলি ও আদর্শে গড়ে তুলতে হবে। ফজিলাতুন্নেছা মুজিবের ত্যাগ ও অবদান বাঙালি জাতির ইতিহাসে চিরদিন অম্লান হয়ে থাকবে। জাতীয় জাগো নারী ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে আয়োজিত ‘বঙ্গমাতার সংগ্রামী জীবন ও দর্শন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি কন্যাশিশুসহ নারী সমাজকে বঙ্গমাতার আদর্শ অনুসরণ ও অনুকরণ করার আহ্বান জানিয়ে বলেন, বঙ্গমাতা ছিলেন একজন ধৈর্যশীল, সাহসী ও আদর্শ নারী। তিনি বঙ্গমাতার জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার আহ্বান জানান। জাতীয় জাগো নারী ফাউন্ডেশনের সভাপতি মিসেস জান্নাতুস সাফা শাহীনুর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক উপ-মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, সাবেক সংসদ সদস্য ও ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান লায়ন এম এ আউয়াল, জাতীয় জাগো নারী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আতা উল্লাহ খান প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন জাতীয় জাগো নারী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা আদিবাহ্


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST