বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বঙ্গবন্ধু শিক্ষানীতি প্রনয়ন করার জন্য শিক্ষা কমিশন করেছিলেন: আমির হোসেন আমু

Reporter Name / ১৪৮৪ Time View
Update : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৪:০০ পূর্বাহ্ণ

, ঝালকাঠি প্রতিনিধিঃ  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন,আমাদের দেশে শিক্ষার কোন নীতি ছিল না। দেশ স্বাধীন হওয়ার পর প্রায় ৪০ বছরে এদেশে কোন শিক্ষা নীতির প্রনয়ন করা হয়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা নীতি প্রনয়ন করার জন্য শিক্ষা কমিশন করেছিলেন। তৎকালীন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক  ড. কুদরাত-এ-খুদার নেতৃত্বে একটা শিক্ষা কমিশন গঠন করা হয়েছিলো। কিন্তু সেই শিক্ষা কমিশনের রিপোর্ট আর আলোর মুখ দেখেনি। সেটা আর বাস্তবায়ন হয়নি।  মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ ইং হাইস্কুল, মাদরাসা ও কলেজ বিজয়ী শিক্ষার্থীদের এবং শ্রেষ্ঠ অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপারদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুর হত্যার পরে যারা দেশ পরিচালনা করছেন তারা সঠিকভাবে শিক্ষানীতি প্রনয়ন করতে পারেনি। একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই ২০১০ সালে শিক্ষা নীতি প্রনোয়ন করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশে আজ শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিটি বিদ্যালয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা  নাহিদের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ  সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST