শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বঙ্গবন্ধুসহ পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রায়পুরা পৌরসভার মেয়র জামাল মোল্লা

Reporter Name / ১৫০৯ Time View
Update : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ২:৫৩ পূর্বাহ্ণ

 সাদ্দাম উদ্দিন রাজ (রায়পুরা)নরসিংদী৷ বছর ঘুরে বাঙালি জাতির জীবনে এলো সেই শোকাবহ আগস্ট। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বাঙালির প্রিয় নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মিণীসহ পরিবারের সকল সদস্যদের ঘাতকচক্র নৃশংসভাবে হত্যা করেছিল। সেদিন শিশু রাসেলকেও বর্বর ও নৃশংস বিপথগামী কিছু সেনা বাঁচতে দেয়নি। পৃথিবীর কোন জাতির ইতিহাসে এমন শোকাবহ আগস্ট আর নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রায়পুরা পৌরসভার মেয়র ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল মোল্লা৷ ১৯৭৫ সালের এই দিনে কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, একে একে হত্যা করেছে- বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এ ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেন নি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন। ভাগ্যগুণে দেশের বাইরে থাকায় সেদিন ঘাতকদের হাত থেকে বেঁচে গিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী মুজিব কন্যা শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। সেই শোকের, লজ্জার, কালিমার আগস্ট মাস শুরু হলো মাসব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শোকাবহ আগস্ট পালন করবে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST