রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বগুড়া শাজাহানপুরে মিথ্যা চুরির মামলা, শারীরিক নির্যাতন ও হয়রানির অভিযোগে এক অসহায় পরিবারের সংবাদ সম্মেলন!

Reporter Name / ৩৮৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৮ পূর্বাহ্ণ

মিজানুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুরে এক গৃহকর্মীর বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা, শারীরিক নির্যাতন ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন অসহায় পরিবার। রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) বেলা ১২টার দিকে শাজাহানপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট গ্রামের বামনদিঘী পাড়ার মৃত মহির উদ্দিনের মেয়ে মোছা: মমতা বেগম। লিখিত বক্তব্যে তিনি জানান, তার ছোট বোন মরিয়ম বেগম (যিনি গৃহকর্মীর কাজ করতেন) চলতি বছরের ৬ এপ্রিল মিথ্যা চুরির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। অথচ একই বছরের ২৪ মার্চ হাসান আলী মিয়া ও তার স্ত্রী হাফিজা খাতুন (শিক্ষিকা) স্বর্ণালংকার চুরির অভিযোগে তাদের বাড়িতে তল্লাশি চালালেও কিছু পাননি। পরে তাদের বাসায় ডেকে নিয়ে গিয়ে মরিয়ম বেগমকে বেদম মারধর করা হয় এবং পুলিশের সহায়তায় সাজানো মামলায় জড়ানো হয়। মমতা বেগম অভিযোগ করেন, নির্যাতনের একপর্যায়ে হাসান আলী মিয়ার কলেজপড়ুয়া মেয়ে রান্নাঘর থেকে নিজেই গহনা বের করে এনে জানায় এগুলো মরিয়ম বেগম লুকিয়ে রাখেননি। এরপরও মরিয়মকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, পুলিশ প্রথমে মরিয়মকে উদ্ধার করে মুচলেকা নিয়ে জিম্মায় দিলেও তিনদিন পর নতুন করে মামলা রেকর্ড হয়। মামলার (নং-৪৪) অধীনে ৩৮০/৩২৩/৫০৬(২) ধারায় চুরির অভিযোগ আনা হয়। পরবর্তীতে পুলিশ রিমান্ডে নিয়ে ভয়ভীতি ও নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক ১৬৪ ধারায় স্বীকারোক্তি আদায় করে। তিনি দাবি করেন, তার বোন ও ভগ্নিপতির তিন বছরের কন্যাশিশু এখন মারাত্মক কষ্টে দিন কাটাচ্ছে। গৃহকর্মীর কাজেও চরম বাধা সৃষ্টি হচ্ছে এবং স্থানীয়ভাবে অপপ্রচার চালানো হচ্ছে। মমতা বেগম সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ন্যায়বিচার পাওয়ার জোর দাবি জানান। বিশেষ করে নির্যাতিত মরিয়ম বেগম ও তার শিশুকন্যার ভবিষ্যৎ সুরক্ষায় সাংবাদিকদের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST