শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বগুড়ার শেরপুরে হাঁস আনতে গিয়ে ব্রজপাতে গৃহবধূর মৃত্যু

Reporter Name / ১৬২০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ১১:০২ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম ফাতেমা বেগম (৩০)। বুধবার (২১ জুন) বিকেল সোয়া তিনটার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খোকসাগাড়ি বিল নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম উপজেলার একই ইউনিয়নের মাগুড়াইর গ্রামের বাবু ওরফে রনি মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, দুপুরের পর হঠাৎ বৃষ্টি শুরু হয়। এসময় ওই গৃহবধূ খোকসাগাড়ি বিলের মধ্যে হাঁস আনতে যান। ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মিলনুর রহমান মিলন জানান, নিহত ওই গৃহবধূর বাড়ি দিনাজপুর জেলা সদরে। ইতিপূর্তে তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তখন তার নাম ছিল রঞ্জনা রানী। সম্প্রতি মুসলিম ধর্মগ্রহণ করেন। এরপর তার নাম রাখা ফাতেমা খাতুন। সেই সঙ্গে মাগুরাতাইর গ্রামের বাবু ওরফে রনি মিয়ার সঙ্গে বিয়ে হয়। দুই মাস ধরে ঘর সংসার করছেন তিনি। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারেরর কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST