সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে Logo বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে রনি মিয়া উপ-কৃষি ও সমবায় সম্পাদক নির্বাচিত Logo সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ Logo বন্যাকবলিত মানুষের পাশে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী Logo শিক্ষার গুণগত মান উন্নয়নে চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত Logo খানসামায় কৃষকদের মাঝে চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ Logo ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত Logo মানবিক সংগঠন মাটির মা ফাউন্ডেশনের নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ

Reporter Name / ১১৪ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ

জামালপুরের বকশীগঞ্জে পূর্ব বিরোধের জেরে আইনাল হক নামে দরিদ্র এক কৃষকের ক্ষেতে বিষ প্রয়োগ করে পাট পোড়ানোর অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার মেরুরচর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সবদুল শেখের ছেলে কৃষক আইনাল হক জানান,দীর্ঘদিন যাবত জমি নিয়ে একই এলাকার প্রভাবশালী আনোয়ার,আতিকুর ও আবদুস সালাম গংদের সাথে তার বিরোধ চলে আসছে। সালাম গংরা তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলাও করেছেন। এই নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস বৈঠক হয়। শালিসে জমি সংক্রান্ত বিরোধ নিস্পত্তি হলেও সালাম গংরা শত্রুতা পোষন করতে থাকে। এর আগেও তার ফসলি জমিতে বিষ দিয়েছেন তারা। তাদের বাড়ির পাশে ৩৩ শতাংশ জমিতে পাট চাষ করেছেন আইনাল। ফলনও অনেক ভালো হয়েছিল। শনিবার সকালে সেই পাট ক্ষেতে বিষ প্রয়োগ করেন সালাম,আনোয়ার ও আতিকুর গংরা। বিষ প্রয়োগের ফলে ক্ষেতের সমস্ত পাট পুড়ে গেছে। তবে অভিযুক্ত আবদুস সালামের দাবি নিজেদের ক্ষেতে তারা নিজেরাই বিষ দিয়ে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। ইউপি সদস্য শাহীন আলম বলেন,তাদের বিরোধ দীর্ঘদিনের। আইনালের ক্ষেতে এর আগেও বিষ দেয়ার ঘটনা ঘটেছে। এ কেমন শত্রুতা। এটা অবশ্যই জঘন্য কাজ এবং অপরাধ। তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়ার দাবি জানান তিনি। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন,অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST