জুয়েল রানা (বিশেষ প্রতিনিধি ) ফুলপুর প্রেসক্লাবের উদ্যোগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর প্রেসক্লাবের সভাপতি সাপ্তাহিক ফুল তারা সম্পাদক নাজিম উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান।উপজেল সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান। উপজেলা একাডেমির সুপারভাইজার পরিতোষ সূত্রধর। উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, কমিশনার (ভূমি) অফিসার অমিত রায়, সাবেক জেলা পরিষদ সদস্য ও গ্রামউস নির্বাহী পরিচালক আঃ খালেক,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, ফুলপুর থানা সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ,উপজেলা জাতীয় পার্টির সভাপতি এনায়েত মন্ডল,বিশিষ্ট সমাজসেবক নূর মোহাম্মদ তারাকী বাবুল,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা,মাহবুবুর রহমান,আশিক তালুকদার সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। এবং বিশিষ্ট সমাজকর্মী আতিকুর রহমান আতিক এর সঞ্চালনায়, বিশেষ মোনাজাত করেন, ফুলপুর প্রেসক্লাবের সহ- সভাপতি ক্বারী সুলতান আহমেদ, আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ফুলপুর পরিবার ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।