মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক Logo অভয়নগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ; পিয়ার আলীর বহিষ্কার দাবি Logo স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরাম’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় উদ্যোক্তা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত :
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ফিলিস্তিনিদের উপর পৈশাচিক হামলার তীব্র নিন্দা জানিয়ে (আসক) ফাউন্ডেশনের “মানববন্ধন”

Reporter Name / ১৩৬৮ Time View
Update : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ৩:৪৬ অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ “ইসরাইল নিপাত যাক,ফিলিস্তিন মুক্তিপাক”। দখলদার ইসরাইল আগ্রাসনের বিরুদ্ধে,ফিলিস্তিনি মুসলিম নারী-পুরুষ ও অবুঝ শিশুদের উপর বর্বরোচিত নির্যাতন প্রতিরোধের পক্ষে এবং পবিত্র মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার দাবিতে বেনাপোল বাজার এলাকায় ” মানববন্ধন” করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা “আইন সহায়ক কেন্দ্র(আসক) ফাউন্ডেশন,শার্শা উপজেলা কমিটি।

রবিবার(২২ অক্টোবর) সকাল ১০টায় বেনাপোল বাজারস্থ বেনাপোল-যশোর মহসড়কে “ইসলামী ব্যাংক লিমিটেড” কার্যালয়ের সম্মুখে এই “মানববন্ধন” কর্মসূচি পালণ করা হয়। এতে নেতৃত্ব দেন ফাউন্ডেশনের শার্শা উপজেলা কমিটি’র সভাপতি-ওয়াহেদ দুদু ও সাধারণ সম্পাদক-আব্দুল হামিদ।

ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে মানববন্ধনে অংশ নেন-

উপদেষ্টা-আক্তারুজ্জামান,মোঃ রেজাউল করিম,মোঃ সাইদুর রহমান খোকন ও মোঃ আব্দুল মুন্নাফ।

কার্যনির্বাহী কমিটিঃ-
সভাপতি-মোঃ আব্দুল ওয়াহেদ দুদু,সহঃসভাপতি-আব্দুল মালেক,সহঃ সভাপতি-অসিম কুমার দে,সাধারণ সম্পাদক-মোঃ আব্দুল হামিদ,যুগ্ম সাধারণ সম্পাদক-মোঃ আব্দুস সাত্তার,সাংগঠনিক সম্পাদক-জিএম ওয়ালী উল্লাহ,অর্থ বিষয়ক সম্পাদক-মোঃ আব্দুল মমিন,প্রচার সম্পাদক-মোঃ শহীদুল ইসলাম শহীদ,দপ্তর সম্পাদক-মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ,আইন বিষয়ক সম্পাদক-মোঃ সাবুর আলী,ধর্ম বিষয়ক সম্পাদক-মোঃ আব্দুল মান্নান,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক-মোসাঃ সকিনা আক্তার,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- মোঃ হাবিবুর রহমান,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক-মোঃ নুরুজ্জামান।

কার্যনির্বাহী সদস্যঃ-মোক্তার হোসেন,মোঃ আজাদুর রহমান সাদ্দাম,অভিজিৎ স্বর্ণকার,মোঃ আব্দুস সালাম।

১ঘন্টা ব্যাপি মানববন্ধনে অংশ নিয়ে ফাউন্ডেশনের সভাপতি এবং সাধারণ সম্পাদক যৌথ বিবৃতিতে বলেছেন-” “দীর্ঘদিন ধরে ইসরায়েলের ইহুদি সেনারা অবৈধভাবে ফিলিস্তিনের সাধারণ জনগণের ওপর চেপে বসেছে এবং নির্যাতন করছে। তারা নির্বিচারে গণহত্যা চালিয়ে সেখানকার মানবাধিকার পরিস্থিতির নাজুক অবস্থা তৈরি করেছে। নির্বিচারে হত্যা করছে নারী ও শিশুদেরকে। তাদের আগ্রাসন থেকে কেউ রক্ষা পাচ্ছে না। ইসরায়েলি বর্বরতার শিকার ফিলিস্তিনের লাখ লাখ মানুষ”।

বক্তারা আরও বলেন,”বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, ফিলিস্তিন বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে এবং বন্ধুরাষ্ট্রের পরিচয় দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ সরকার শক্তভাবে ফিলিস্তিনের সঙ্গে ছিল এবং আছে। আমরা একই সঙ্গে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানো নৈতিক দায়িত্ব হিসেবে মনে করি। আমাদের এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা “আইন সহায়ক কেন্দ্র(আসক) ফাউন্ডেশন,শার্শা উপজেলা কমিটি,যশোর,- ইসরায়েলি বর্বরোচিত আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST