বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ফরিদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Reporter Name / ১৫২৯ Time View
Update : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ২:৫২ পূর্বাহ্ণ

 আরিফ বরিশাল ঃফরিদপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ ই আগস্ট ২০২৩ ইং তারিখ রবিবার সকাল ১০ টায় ফরিদপুর জেলা হেযবুত তওহীদের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি মো: মাহবুবুল আলম ( নিক্কন) সভাপতিত্বে ও জেলা নারী বিষয়ক সম্পাদক সুস্মিতা জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির জনাব মো: আল আমিন সবুজ। প্রধান অতিথি বলেন, হেযবুত তওহীদ আন্দোলন বিগত ২৮ বছর যাবৎ উগ্রবাদ, সন্ত্রাসবাদ, ধর্ম ব্যবসা, ধর্ম নিয়ে অপরাজনীতি, জঙ্গিবাদ, হুজুগ, গুজব, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতাসহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছে। এই কাজ করতে গিয়ে আমরা সারা দেশে বিভিন্ন স্থানে উগ্রবাদী, সন্ত্রাসবাদী ও ধর্মব্যবসায়ীদের মিথ্যাচার ও হামলার শিকার হয়েছি কিন্তু আমাদের দেশ ও জাতির কল্যানে নিজেদেরকে উৎস্বর্গ করতে একটি দিনের জন্যও পিছপা হইনি। আমরা চাই যাবতীয় অন্যায়,অশান্তি দূর হয়ে মানবজীবনে ন্যায়, শান্তি এবং সুবিচার প্রতিষ্ঠিত হোক। মানুষের তৈরী জীবনব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারে নাই এটা প্রমানিত। যুগে যুগে আল্লাহর দেওয়া সত্য জীবনব্যবস্থা মানুষকে শান্তি দিয়েছে এটা ইতিহাস থেকে প্রমানিত। আমাদের সকলকে আল্লাহর হুকুমের উপরে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর সদর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ রেজাউল করিম, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহিদুর রহমান মৃদুল প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয় এবং দলীয় সংগীত শোনার মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। অনুষ্ঠানটি সকাল ১০ টায় শুরু হয়ে জোহরের সালাহ্ কায়েম, দুপুরের খাবার বিরতির পর বিকেল ৫ ঘটিকায় সমাপ্ত হয়। অনুষ্ঠানকে কয়েকটি পর্বে ভাগ করে সাজানো হয়। প্রথম পর্বে অতিথিগণের বক্তব্য, দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরষ্কার বিতরণী এবং হেযবুত তওহীদের জেলা সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST