মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

প্রাইমএশিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছুরিকাঘাতে ভালুকার পারভেজ নিহত

Reporter Name / ৬০৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ

 ভালুকাঃ- ঢাকার বনানীতে অবস্থিত প্রাইমএশিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার কাইচান গ্রামের শিক্ষার্থী পারভেজ (২৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র ছিলেন। নিহত পারভেজ ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাঁইচান (পাঠকবাড়ি) গ্রামের বাসিন্দা মোঃ জসিম মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনেই ইংলিশ বিভাগের ২৫১ ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে পারভেজের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা পার্শ্ববর্তী বস্তির কিশোর গ্যাংয়ের সদস্যদের ডেকে আনে। হামলাকারীরা পারভেজসহ আরও কয়েকজন শিক্ষার্থীর ওপর ছুরিকাঘাত করে। সেখান থেকে গুরুতর আহত পারভেজকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  বর্তমানে তার মরদেহ কুর্মিটোলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও স্থানীয় শিক্ষার্থীরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST